মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা

প্রকাশ:
Print news

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত যেকোনো মুহূর্তে আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সতর্কতার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ইসরাইল, সৌদি আরব, লেবানন, জর্ডান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি আকাশপথে ভ্রমণ বিঘ্নিত হওয়া বা হঠাৎ আকাশসীমা বন্ধ হওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে, ইরান-সমর্থিত হুথিরা নিয়মিতভাবে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় আক্রমণ চালাচ্ছে, যা সংঘাতকে আরও মারাত্মক রূপ দিতে পারে। শুধু হুথি বিদ্রোহীরাই নয়, ইরান ও তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো প্রান্তে মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর সক্ষমতা রাখে বলেও সতর্ক করা হয়েছে।

ইতিমধ্যে হুথিদের আক্রমণ প্রতিরোধে সৌদি আরব তার মিত্রদেশগুলোর কাছে সহায়তা চেয়েছে। এমন পরিস্থিতিতে ইয়েমেনে হুথিদের অবস্থানে মার্কিন হামলা কিংবা ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপের গুঞ্জন জোরালো হয়েছে। এর মধ্যেই নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে মার্কিন নাগরিকদের এই অঞ্চল ভ্রমণে আপাতত বিরত থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

শেয়ার করুন
শিরোনাম :
প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস