বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

প্রকাশ:
Print news

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রুনাইর ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহও উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যু নিয়ে মতবিনিময় হয়েছে। এছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের অন্যতম আলোচনার বিষয় ছিল বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনাইয়ের সম্ভাব্য ভূমিকা। এছাড়া দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা হয়েছে। ভবিষ্যতে ঢাকা ও বন্দর সেরি বেগাওয়ানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হাই কমিশনারকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আঁকা বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস