থাইল্যান্ড ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের জন্য ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করার বিশেষ সুযোগ চালু করা হয়েছে। খুলনার অপরাধজগতে ৯ গ্যাংয়ের দাপট, বাড়ছে খুনোখুনি।
এর মাধ্যমে পর্যটকরা থাইল্যান্ডে কোনো ব্যাংক হিসাব খোলার ঝামেলা ছাড়াই নিজেদের ডিজিটাল সম্পদ থাই বাথে রূপান্তর করে হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন দোকানে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন। গত ১৩ নভেম্বর থাইল্যান্ডের ফিনটেক কোম্পানি উইপে এবং ওয়ান এক্সচেঞ্জ যৌথভাবে ‘ওরপ্ট’ নামের একটি ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট অ্যাপ বাজারে আনার ঘোষণা দেয়। বডি ওর্ন ক্যামেরা ব্যবহারে পুলিশের অনীহা, পড়ে আছে অধিকাংশই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান জয় শাহ। শিক্ষার্থীরা টহল পুলিশকে জানায় রাস্তায় পড়ে আছে রক্তাক্ত যুবক, হাসপাতালে মৃত্যু।
এই সেবার আওতায় ব্যবহারকারীরা পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজস্ব ডিজিটাল ওয়ালেট অ্যাপটির সঙ্গে যুক্ত করতে পারবেন। এরপর সেখান থেকে ক্রিপ্টোকারেন্সি থাই বাথে রূপান্তর করে অ্যাপের ব্যালেন্সে জমা রাখা যাবে। পরবর্তীতে থাইল্যান্ডজুড়ে ব্যাপকভাবে প্রচলিত প্রম্পটপে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তারা সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেনদেন সম্পন্ন করতে পারবেন। ‘আজ তোমার বাড়িতে গুলি করেছি, কাল তোমাকে গুলি করব’।
এই নতুন পেমেন্ট ব্যবস্থাটি থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়ন্ত্রক পরীক্ষামূলক কর্মসূচি ‘ট্যুরিস্টডিজিপে’-র আওতায় পরিচালিত হচ্ছে। এ কর্মসূচিতে ইউএসডিটি ও ইউএসডিসির মতো স্টেবলকয়েনগুলো থাই বাথে রূপান্তরের সুবিধা পাওয়া যাবে। প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করছে টেথার। শুক্রবার ব্লুমবার্গের প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
লেনদেনের নিরাপত্তার বিষয়ে জানানো হয়েছে যে, ব্যবসায়ীরা সরাসরি ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করবেন না; বরং তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে। এতে ব্যবসায়ীরা বাথেই অর্থ বুঝে পাবেন, ফলে ক্রিপ্টোকারেন্সির বিনিময় হারের অস্থিরতা বা এটি সংরক্ষণের কোনো ঝুঁকি তাদের থাকবে না।
প্রাথমিকভাবে ক্রিপ্টোকারেন্সি থেকে বাথে রূপান্তরের ক্ষেত্রে প্রায় ১ দশমিক ৫ শতাংশ ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী ১৮ মাসের পরীক্ষামূলক সময়ে এই অ্যাপের মাধ্যমে প্রায় ১৫ বিলিয়ন বাথ বা ৪৪৩ দশমিক ৩ মিলিয়ন ডলারের লেনদেন হবে।
উইপের লক্ষ্য হলো প্রথম বছরেই প্রায় দুই লাখ ব্যবহারকারীকে এই সেবার আওতায় নিয়ে আসা। শুধু কিউআর কোড নয়, পরবর্তীতে এই সেবার অংশ হিসেবে ভিসা প্রিপেইড কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে। খুলনা নগর ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ। প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি।
ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া, জাপান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই ধরনের সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মূলত যারা ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনে অভ্যস্ত, সেই আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করাই এর মূল উদ্দেশ্য।
সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে বিদেশি পর্যটকের সংখ্যা ও পর্যটন খাত থেকে আয় ক্রমান্বয়ে কমছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে এবং রাজস্ব আয় বাড়াতে থাইল্যান্ড সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি, পর্যটন খাতে আয়ও কমছে দেশটির। এমন পরিস্থিতিতে আরও বেশি আন্তর্জাতিক পর্যটক আকৃষ্ট করা এবং তাদের কাছ থেকে বাড়তি রাজস্ব আয় করতে নানা উদ্যোগ নিচ্ছে থাইল্যান্ড।






