বাগেরহাটের জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট পুনরায় চালুর দাবি সংসদ সদস্যের

প্রকাশ:
Print news

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে অবস্থিত ‘জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট’ পুনরায় চালু করার দাবি জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। সোমবার জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী তিনি এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি সংসদে উত্থাপন করেন।

সংসদে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ১৯৯৪ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস এম মোস্তাফিজুর রহমান ৩.৯০ একর জমির ওপর এটি নির্মাণ করেছিলেন। ১০ থেকে ১৮ বছর বয়সী এতিম ও দুস্থ শিশুদের লালন-পালন এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলাই ছিল এর মূল লক্ষ্য।

তিনি আরও জানান, অতীতে এই ট্রাস্টের মাধ্যমে দর্জি বিজ্ঞান, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস প্রশিক্ষণের ব্যবস্থা ছিল, যা স্থানীয় বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করত। তবে ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এর ভবনগুলো বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ট্রাস্টটি পুনরায় চালু করা হলে স্থানীয় বেকার যুবকদের জন্য আবারও কর্মসংস্থানের পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, জাতীয় সংসদে এই প্রতিষ্ঠানটি চালুর দাবি তোলায় স্থানীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাগেরহাটের স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি উদ্যোগে ট্রাস্টটি আবার সচল হলে এতিম ও দুস্থ শিশুরা পুনরায় উপকৃত হবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।

শেয়ার করুন
শিরোনাম :
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর যুক্তরাজ্যে বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত, বিস্মিত ট্রাম্প আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশসহ ১০ দলের অংশগ্রহণ নিশ্চিত বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ বাগেরহাটে জেলের জালে ধরা পড়ল ২০ কেজির বিশাল কোরাল দীর্ঘ বেকারত্বের ছয় মাস: পেশাজীবীর দেওয়া ছয়টি কার্যকর পরামর্শ শিল্পকলা একাডেমিতে সেলিম আল দীনের দুই নাটকের প্রদর্শনী ব্যাংক খাত সংস্কারে ১২৭৬ কোটি টাকার প্রকল্প একনেকে অপতথ্য ও এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের ডাক সৌম অ্যাপে বিশেষ গাড়ির নম্বর প্লেটের নিলাম ঘোষণা জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর যুক্তরাজ্যে বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত, বিস্মিত ট্রাম্প আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশসহ ১০ দলের অংশগ্রহণ নিশ্চিত বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ বাগেরহাটে জেলের জালে ধরা পড়ল ২০ কেজির বিশাল কোরাল দীর্ঘ বেকারত্বের ছয় মাস: পেশাজীবীর দেওয়া ছয়টি কার্যকর পরামর্শ শিল্পকলা একাডেমিতে সেলিম আল দীনের দুই নাটকের প্রদর্শনী ব্যাংক খাত সংস্কারে ১২৭৬ কোটি টাকার প্রকল্প একনেকে অপতথ্য ও এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের ডাক সৌম অ্যাপে বিশেষ গাড়ির নম্বর প্লেটের নিলাম ঘোষণা জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল