বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের বোলিং কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল

প্রকাশ:
Print news

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। এইচপি’র একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মূলত এইচপি’র নিয়মিত বোলিং কোচ তালহা জুবায়ের বর্তমানে জাতীয় দলের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকায় এই শূন্যস্থান পূরণে রাসেলের নাম বিবেচনায় নেওয়া হয়েছে। এইচপি’র ওই সূত্রটি জানিয়েছে, বর্তমানে প্রতিটি দলেরই টানা খেলা চলছে এবং কোচিং স্টাফের সংকট রয়েছে। সেই প্রেক্ষাপটেই রাসেলকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৈয়দ রাসেল অবশ্য জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি। তবে বিষয়টি সম্পর্কে তিনিও শুনেছেন। তিনি বলেন, ‘আমি এখনো প্রস্তাব পাইনি। তবে এটার কথা আমিও শুনেছি। আমাকে শুধু বোর্ড থেকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ফ্রি আছি কি না? তখন আমি তাদের জানিয়েছি যে আমি ফ্রি আছি।’

উল্লেখ্য যে, ২০১০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়া সৈয়দ রাসেল জাতীয় দলের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৬৬টি ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিং পেশায় মনোনিবেশ করেন এবং ডিপিএল, বিপিএল ও এনসিএলসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। গত কয়েক বছর ধরে তিনি খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগের কোচিং প্যানেলে তাকে রাখা হয়নি, যা নিয়ে সম্প্রতি ক্রীড়াঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়েছিল। সেই আলোচনার মধ্যেই এইচপি’র কোচ হিসেবে তার যোগ দেওয়ার বিষয়টি সামনে এলো।

শেয়ার করুন
শিরোনাম :
টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ