নিয়োগ সংক্রান্ত তথ্য
বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ট্রাস্টে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীকে প্রাথমিকভাবে চার বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। কাজের দক্ষতা এবং ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে এই মেয়াদ বাড়ানো সম্ভব। আবেদনের শেষ সময় ১০ অক্টোবর ২০২৬।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- পদসংখ্যা: ১
- শিক্ষাগত যোগ্যতা: দেশি বা বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা ফলিত পদার্থবিজ্ঞান বা ইলেকট্রনিকসে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ফিন্যান্স, অ্যাকাউন্টিং কিংবা মানবসম্পদ ব্যবস্থাপনায় বিশেষায়িত এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- পেশাগত অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা প্রয়োজন। এছাড়া বিভাগীয় প্রধান, পরিচালক বা সমপর্যায়ের পদে ন্যূনতম ১২ বছরের নেতৃত্ব ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য শর্তাবলি
- বয়সসীমা: আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।
- বেতন-ভাতা: বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
- আবেদন পদ্ধতি: প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
- বিশেষ নির্দেশনা: সরকারি কর্মকর্তা বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রেষণ, লিয়েন বা ছুটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
- পূর্বের আবেদনকারী: যারা পূর্বের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বেতন স্কেল: ে নিয়োগ পাবেন ১৯ জন 44, 000, 19।
- যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ভিজিটিং স্কলার, বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণার সুযোগ, আবেদনের সময় বৃদ্ধি।






