
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিভিন্ন গ্রেডে মোট ১১২ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ২১ মে ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ইতিমধ্যে আবেদন সম্পন্ন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://bfidc.teletalk.com.bd/bfidc_2024_2026/ এই লিংকে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং তা চলবে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০