বাংলাদেশি জেন-জি আন্দোলন নিয়ে নেহার মন্তব্য: ভারতে রাজনৈতিক বিতর্ক

প্রকাশ:
Print news

বাংলাদেশের সাম্প্রতিক জেন-জি আন্দোলন নিয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার সাম্প্রতিক মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট শিক্ষার্থী নেহা এক সাক্ষাৎকারে দাবি করেছেন, বাংলাদেশে শুরু হওয়া গণতান্ত্রিক ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন ভারতের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তিনি বাংলাদেশের তরুণদের অভিনন্দন জানিয়ে বলেন, ভারতেও একই ধরনের লড়াই চলছে, যার অংশ হিসেবে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করছেন। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন; পাশাপাশি এই দেশের তরুণ প্রজন্মের প্রতি সংহতি জানান োর জন্যও আপনাদের ধন্যবাদ। ”। একটি সাক্ষাৎকারে নেহাকে বলতে শোনা যায়, “এই দেশে আমরা সর্বত্র যে ‘জেন জি’ আন্দোলন দেখছি, তার শুরুটা হয়েছিল বাংলাদেশে। আজ তরুণরা যে আন্দোলনে অংশ নিচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে, সেটিও গণতান্ত্রিক ও ভোটাধিকারেরই একটি আন্দোলন। ”।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাটকীয় পতনের প্রেক্ষাপট উল্লেখ করে নেহা বোরা মন্তব্য করেন, বাংলাদেশে যে আন্দোলনের সূচনা হয়েছিল তা ছিল মূলত ভোটাধিকার রক্ষার লড়াই। তিনি তরুণদের এই নেতৃত্বকে গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে অভিহিত করেছেন। নেহার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার বিজেপির মুখপাত্র প্রদিপ ভান্ডারি একে ‘ক্ষমতা পরিবর্তনের প্রকাশ্য স্বীকারোক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন। এর আগে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ চলে, যা পরবর্তীতে প্রাণঘাতী ও দেশব্যাপী অস্থিরতার রূপ নেয়।

বিজেপি নেতা ভান্ডারির অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তার রাজনৈতিক বলয়ের মূল লক্ষ্য সাধারণ রাজনৈতিক বিরোধিতা নয়, বরং সরকার উৎখাত করা। প্রদিপ ভান্ডারি বলেন, “রাহুল গান্ধী এবং তার পুরো বলয় কেবল রাজনৈতিক বিরোধিতা করতে চায় না; তাদের লক্ষ্য হলো ক্ষমতা পরিবর্তন।” তার দাবি, রাহুল গান্ধীর উদ্দেশ্য রাজনৈতিক প্রতিরোধ নয় বরং ভারতের সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করা।

ভান্ডারি আরও যোগ করেন, কংগ্রেসের এই কার্যক্রম মূলত বাংলাদেশে যে ধরনের শাসন পরিবর্তনের ঘটনা ঘটেছিল, সেই কৌশলের আদলে ভারতেও ষড়যন্ত্র করার শামিল। তিনি রাহুল গান্ধী ও কংগ্রেসকে ভারতের গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে গণতন্ত্রে বিশ্বাসী সকলকে তাদের বিরোধিতার আহ্বান জানান। ২৯ বছর বয়সী এই ছাত্রনেত্রী দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, যাঁর মন্তব্য নিয়ে এখন ভারতের ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে নতুন করে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।

শেয়ার করুন
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের দুয়ার খুলল মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের কাতারে সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের ৪ সতর্কবার্তা নতুন নাটকের সাফল্যে উচ্ছ্বসিত জাকিয়া বারী মম বাংলাদেশি জেন-জি আন্দোলন নিয়ে নেহার মন্তব্য: ভারতে রাজনৈতিক বিতর্ক হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক অগ্রিম বুকিংয়েই বাজিমাত দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের অস্বাভাবিক মৃত্যু কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ কাতারে ব্যবসায়ীর নতুন ওয়্যারহাউস উদ্বোধন, সিআইপি সোহেলের স্বপ্নযাত্রা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুনিয়র টেনিস ট্যুরে কাব্য-তানভীরের দারুণ জয় ইউক্রেনের ড্রোনের গতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে: মাস্ক ৪৫তম বিসিএসে গেজেট প্রকাশ: ১,৭০২ জনের নিয়োগ, জনপ্রশাসনের নির্দেশনা ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভী বললেন—তুমি নেই চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ মালয়েশিয়ায় কর্মী নিয়োগের দুয়ার খুলল মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের কাতারে সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের ৪ সতর্কবার্তা নতুন নাটকের সাফল্যে উচ্ছ্বসিত জাকিয়া বারী মম বাংলাদেশি জেন-জি আন্দোলন নিয়ে নেহার মন্তব্য: ভারতে রাজনৈতিক বিতর্ক হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক অগ্রিম বুকিংয়েই বাজিমাত দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের অস্বাভাবিক মৃত্যু কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ কাতারে ব্যবসায়ীর নতুন ওয়্যারহাউস উদ্বোধন, সিআইপি সোহেলের স্বপ্নযাত্রা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুনিয়র টেনিস ট্যুরে কাব্য-তানভীরের দারুণ জয় ইউক্রেনের ড্রোনের গতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে: মাস্ক ৪৫তম বিসিএসে গেজেট প্রকাশ: ১,৭০২ জনের নিয়োগ, জনপ্রশাসনের নির্দেশনা ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভী বললেন—তুমি নেই চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১