ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির তিন পদক জয়

প্রকাশ:
Print news

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় আবারও নিজেদের সক্ষমতার প্রমাণ দিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্বের ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত ‘ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড ২০২৬’-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে অংশ নিয়ে এসইউ ইনোভেশন হাবের তিনটি দল একটি সিলভার ও দুটি ব্রোঞ্জসহ মোট তিনটি জাতীয় পদক অর্জন করেছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে সোনারগাঁও ইউনিভার্সিটির এই দলগুলো। এই সাফল্যের মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগও তৈরি হয়েছে তাদের জন্য।

প্রতিযোগিতার ব্লু এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ‘স্টিংরে হান্টার-এক্স’ দলটি সিলভার পদক জিতেছে। তারা পানির নিচে স্বয়ংক্রিয় অনুসন্ধান, উদ্ধার ও রিকভারি সক্ষমতাসম্পন্ন ‘অটোনোমাস আন্ডারওয়াটার রোবট উইথ রিভার রিকভারি অ্যান্ড রেসকিউ সিস্টেম’ প্রকল্পটি উপস্থাপন করে। এই দলের সদস্য ছিলেন মো. জুনাইদ আহমেদ, আরফাত উজ জামান, এহসান সাজিদ ও রাফসান রাহাত। এদিকে, রোবোটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী ‘এসইউ অ্যাস্ট্রো নোভা’ দলটি সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহারের উপযোগী ‘রিমোট অটোনোমাস মাইন ডিটেকশন অ্যান্ড ডিফিউশন রোবট ভার্সন-২’ প্রদর্শন করে। দলটির সদস্য ছিলেন আকরাম এফ. মনি, রেজাউল করিম, ফজলে রাব্বি ও আরমান। এছাড়া গ্রিনটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে ‘রোবো ভেন্ড পিআরএস’ দল। তারা প্লাস্টিক দূষণ রোধ ও থ্রিডি প্রিন্টিং শিল্পের কাঁচামাল তৈরির লক্ষ্যে ‘রিভার্স ভেন্ডিং সিস্টেম’ প্রকল্পটি তুলে ধরে। দলের সদস্য হিসেবে ছিলেন আরিফুজ্জামান হৃদয়, খুশি আক্তার, তান্না আক্তার, নূরে আফ্রিদি চৌধুরী ও তাওসিফ আহমেদ।

এসইউ ইনোভেশন হাবের তত্ত্বাবধানে গত এক বছরে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ২০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার পাশাপাশি একাধিকবার ‘সেরা ক্লাব’-এর সম্মাননা অর্জন করেছে। বর্তমানে এই ইনোভেশন হাবে পানির নিচে উদ্ধারকারী রোবট ও ফায়ার ফাইটিং রোবটসহ নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাঁচটি রোবট রয়েছে। পাশাপাশি এসইউ মার্স রোভার টিম তাদের নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। গবেষণা ও উদ্ভাবনকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি ও রোবটিক্স চর্চায় উৎসাহিত করছে এই হাব। পুরো কার্যক্রমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. রইস উদ্দিন মোল্লা। এছাড়া গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর নুরুজ্জামান রাকিব এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বেসিক সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর ড. এইচ. বি. মুহাম্মদ জুকাউল ইসলাম। প্রতিবেদনে যোগ করা তথ্য: সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দূরনিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডমাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতাসম্পন্ন ‘রিমোট অটোনোমাস মাইন ডিটেকশন অ্যান্ড ডিফিউশন রোবট ভার্সন-২’ প্রকল্প উপস্থাপন করে দলটি।

শেয়ার করুন
শিরোনাম :
আফকন বাছাইপর্বে অঘটনের শিকার ঘানা ও নাইজেরিয়া বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১,৫৪২ কোটির প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ মুক্তি পিছাল রায়হান রাফীর ‘আন্ধার’-এর পাঁচ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে যাবে বাংলাদেশ: এনআরবি ব্যাংক চীনে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতির আহ্বান কাতারের স্বল্প আয়ের পরিবারে সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, থাকবে ডাইরেক্ট অ্যাকশন: ডিএনসিসি প্রশাসক তিনদিন আটকে থাকার পর দেশে ফিরলেন টেবিল টেনিস খেলোয়াড়রা দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের দায়ে চারজন কারাদণ্ডপ্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুধ চায়ের নেশায় কাবু অভিনেত্রী প্রভা পবন ঝাউয়ের বিবর্তন ও টিকে থাকার গল্প মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ স্ত্রী বিয়োগের শোক সামলাতে না পেরে হাসপাতালে মাহাথির মোহাম্মদ যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি গ্রিসের কাছে হেরে ইতিহাস গড়ার সাক্ষী জার্মানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে ২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি জিপিএ-৫ উৎসবে মিলিত নয় বন্ধু, সেলফিতে আনন্দঘন মুহূর্ত জাতীয় কন্যা শিশু দিবস: ঝরে পড়ার হারে উদ্বেগ আফকন বাছাইপর্বে অঘটনের শিকার ঘানা ও নাইজেরিয়া বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১,৫৪২ কোটির প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ মুক্তি পিছাল রায়হান রাফীর ‘আন্ধার’-এর পাঁচ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে যাবে বাংলাদেশ: এনআরবি ব্যাংক চীনে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতির আহ্বান কাতারের স্বল্প আয়ের পরিবারে সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, থাকবে ডাইরেক্ট অ্যাকশন: ডিএনসিসি প্রশাসক তিনদিন আটকে থাকার পর দেশে ফিরলেন টেবিল টেনিস খেলোয়াড়রা দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের দায়ে চারজন কারাদণ্ডপ্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুধ চায়ের নেশায় কাবু অভিনেত্রী প্রভা পবন ঝাউয়ের বিবর্তন ও টিকে থাকার গল্প মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ স্ত্রী বিয়োগের শোক সামলাতে না পেরে হাসপাতালে মাহাথির মোহাম্মদ যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি গ্রিসের কাছে হেরে ইতিহাস গড়ার সাক্ষী জার্মানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে ২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি জিপিএ-৫ উৎসবে মিলিত নয় বন্ধু, সেলফিতে আনন্দঘন মুহূর্ত জাতীয় কন্যা শিশু দিবস: ঝরে পড়ার হারে উদ্বেগ