এশিয়ান গেমসে সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্রোঞ্জ পদকের নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে পরাজিত হয়েছেন তারা। এই হারের মাধ্যমে খালি হাতেই শেষ হয়েছে বাংলাদেশের এবারের এশিয়ান গেমস মিশন।
পাকিস্তানের কাছে হেরে পদকহীন বাংলাদেশ





