পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশ:
Print news

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ আসাদুজ্জামান জিকো নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার আসাদুজ্জামান জিকো বড়বাইশদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের বাসিন্দা দলিল উদ্দিনের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, জিকো দীর্ঘদিন ধরে মনিপাড়া এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন।

এদিকে, দলের নেতার গ্রেপ্তারের বিষয়ে বড়বাইশদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিরাজ হাওলাদার বলেন, জিকোর মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি তাদের জানা ছিল না। গ্রেপ্তারের পর বিষয়টি জানতে পেরেছেন উল্লেখ করে তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
শিরোনাম :
ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ না ফেরার দেশে কবি ও সাংবাদিক রথো রাফি খাবারের মান নিয়ে অভিযোগ: গ্রাহকদের প্রতি ঘরোয়া রেস্টুরেন্টের অনুরোধ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ না ফেরার দেশে কবি ও সাংবাদিক রথো রাফি খাবারের মান নিয়ে অভিযোগ: গ্রাহকদের প্রতি ঘরোয়া রেস্টুরেন্টের অনুরোধ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত