নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে মৃত্যুর ঘটনায়: আটক ৪

প্রকাশ:
Print news

নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার মর্মান্তিক অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বেলালের দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। নিহতের বাড়ি নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় এবং স্থানীয়দের ভাষ্যমতে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে, একই দিন বিকেল ৪টার দিকে নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজার এলাকায় কবির হোসেনকে মারধর করা হয়।

ঘটনার সূত্রপাত গত সোমবার নোয়াখালী শহরের সোনাপুর পেট্রল পাম্পের পাশে হাসিব ওয়ার্কশপে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে। ওয়ার্কশপের মালিক মো. হোসেন চুরির সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে দিয়ে সহায়তা চেয়েছিলেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ইসলামগঞ্জ বাজার এলাকার এক ব্যক্তি হোসেনকে ফোন করে কবিরকে শনাক্তের কথা জানান। এরপর হোসেন তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে কবিরকে মারধর করেন। কবির ইসলামগঞ্জ বাজারের বাসিন্দা ছিলেন। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সহায়তা চান তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মারধরে গুরুতর আহত কবিরকে সেখান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান এবং পরে বেলালের দোকানের সামনে মরদেহ ফেলে রাখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ৮ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় কবিরকে খুঁটির সঙ্গে বেঁধে টাকা চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ ও মারধর করা হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, অভিযুক্তদের মারধরের ফলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি।

শেয়ার করুন
শিরোনাম :
দিল্লিতে যন্তর মন্তরে অনুপ্রবেশ: কারাগারে সিজেপি’র দুই নেতা গাজায় মৃত্যুর ঘটনা বন্ধ ও বিচারের দাবিতে সোচ্চার কাতারের হরমুজে হামলার কৌশল বদল: তেলের দাম বাড়াতে চায় ইরান নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে মৃত্যুর ঘটনায়: আটক ৪ লামিন ইয়ামালের জাদুকরী পারফরম্যান্সে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির তিন নেতা গ্রেপ্তার ২,৪৮০ নার্স ও মিডওয়াইফ নিয়োগ: পিএসসিতে আটকে কেন? আমার মতো পাওলিকেও কঠিন লড়াই করতে হয়েছে: রুদ্রনীল ঘোষ যন্তর মন্তরে প্রবেশের দায়ে সিজেপির তিন নেতা গ্রেপ্তার নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির প্রতিবাদ ও আইনি ব্যবস্থার দাবি কাতারে কৃষি খামারের ছবি তুলে জিতুন ১ লাখ রিয়াল নেতৃত্বে বড় রদবদল আনছে জাতীয় নাগরিক পার্টি এলপিজি বিক্রি বন্ধের ডাক, জিম্মি ভোক্তারা ক্ষুব্ধ জাতীয় ক্রিকেট লিগ: ইনিংস ব্যবধানে জিতল চট্টগ্রাম হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা, শেষ টি-টোয়েন্টিতে জয়ী লঙ্কানরা হাসপাতালে ১৩ দিন ধরে চিকিৎসাধীন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা সম্পদ দিল্লিতে যন্তর মন্তরে অনুপ্রবেশ: কারাগারে সিজেপি’র দুই নেতা গাজায় মৃত্যুর ঘটনা বন্ধ ও বিচারের দাবিতে সোচ্চার কাতারের হরমুজে হামলার কৌশল বদল: তেলের দাম বাড়াতে চায় ইরান নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে মৃত্যুর ঘটনায়: আটক ৪ লামিন ইয়ামালের জাদুকরী পারফরম্যান্সে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির তিন নেতা গ্রেপ্তার ২,৪৮০ নার্স ও মিডওয়াইফ নিয়োগ: পিএসসিতে আটকে কেন? আমার মতো পাওলিকেও কঠিন লড়াই করতে হয়েছে: রুদ্রনীল ঘোষ যন্তর মন্তরে প্রবেশের দায়ে সিজেপির তিন নেতা গ্রেপ্তার নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির প্রতিবাদ ও আইনি ব্যবস্থার দাবি কাতারে কৃষি খামারের ছবি তুলে জিতুন ১ লাখ রিয়াল নেতৃত্বে বড় রদবদল আনছে জাতীয় নাগরিক পার্টি এলপিজি বিক্রি বন্ধের ডাক, জিম্মি ভোক্তারা ক্ষুব্ধ জাতীয় ক্রিকেট লিগ: ইনিংস ব্যবধানে জিতল চট্টগ্রাম হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা, শেষ টি-টোয়েন্টিতে জয়ী লঙ্কানরা হাসপাতালে ১৩ দিন ধরে চিকিৎসাধীন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা সম্পদ