নেত্রকোনায় রান্নার এলপিজি সিলিন্ডারেই চলছে সিএনজি, বাড়ছে বিস্ফোরণের ঝুঁকি

প্রকাশ:
Print news

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাগুলোতে জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। যাত্রীদের আসনের পেছনে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এসব সিলিন্ডার বেঁধে গাড়ি চালানো হচ্ছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের কারণ হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এর পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার একমাত্র এআর খান পাঠান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে দীর্ঘ সময় ধরে তীব্র গ্যাস সংকট চলছে। পরিস্থিতি এতটাই নাজুক যে, অনেক চালক ২৪ ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস সংগ্রহ করতে পারছেন না। সংসার চালানো ও ব্যাংকের কিস্তি পরিশোধের চাপে দিশেহারা চালকরা বাধ্য হয়েই বিকল্প হিসেবে রান্নার এলপিজি সিলিন্ডার ব্যবহারের পথ বেছে নিয়েছেন। সিএনজি চালক রিগান মিয়া জানান, ফিলিং স্টেশনে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ থাকলে তারা কখনোই জীবনের ঝুঁকি নিয়ে এলপিজি ব্যবহার করতেন না।

মোহনগঞ্জ পৌরসভার বাসিন্দা রফিক আহমেদ রাসেল জানান, গাড়ির ভেতরে এভাবে গ্যাসের সিলিন্ডার বহন করা অত্যন্ত ভয়ংকর। তিনি বলেন, আগে মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যেতে ১০০ টাকা ভাড়া লাগলেও এখন তা বেড়ে ১৫০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, যাত্রীরা একদিকে যেমন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন, অন্যদিকে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। মোহনগঞ্জ সিএনজি স্টেশনে দাঁড়ানো প্রায় প্রতিটি অটোরিকশার পেছনের খালি জায়গায় এ ধরনের সিলিন্ডার বাধা অবস্থায় দেখা গেছে।

এ বিষয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের এক দায়িত্বশীল কর্মকর্তা সতর্ক করে বলেন, এলপিজি অত্যন্ত দাহ্য পদার্থ। সিলিন্ডারে সামান্য ত্রুটি, অসতর্কতা কিংবা দুর্ঘটনার সময় আগুনের সংস্পর্শে এলে ভয়াবহ বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে। বিশেষ করে যাত্রীবাহী যানবাহনে এভাবে সিলিন্ডার বহন করা আইনত ঝুঁকিপূর্ণ। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া মাত্রই এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
শিরোনাম :
বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ জাতিসংঘে সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে প্রথম জয় পেল বাংলাদেশ অভিজ্ঞতা ছাড়া মিডল্যান্ড ব্যাংকে চাকরির বড় সুযোগ কোক স্টুডিও বাংলায় এল অপূর্ণ ভালোবাসার গান ‘মথুরা’ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল প্রাথমিক অনুমোদন পেল আরও ৫ ডিজিটাল ব্যাংক সেমিফাইনালে ইমরানুর রহমান স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে নিয়োগের সুযোগ শাকিব খানকে ঢালিউডের ‘রাজা’ বললেন শাহরিয়ার নাজিম জয় মাইলস্টোন কলেজে বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মার্কিন যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ চীনের জিম্মায়, ফেরত চায় পেন্টাগন বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ জাতিসংঘে সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে প্রথম জয় পেল বাংলাদেশ অভিজ্ঞতা ছাড়া মিডল্যান্ড ব্যাংকে চাকরির বড় সুযোগ কোক স্টুডিও বাংলায় এল অপূর্ণ ভালোবাসার গান ‘মথুরা’ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল প্রাথমিক অনুমোদন পেল আরও ৫ ডিজিটাল ব্যাংক সেমিফাইনালে ইমরানুর রহমান স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে নিয়োগের সুযোগ শাকিব খানকে ঢালিউডের ‘রাজা’ বললেন শাহরিয়ার নাজিম জয় মাইলস্টোন কলেজে বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মার্কিন যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ চীনের জিম্মায়, ফেরত চায় পেন্টাগন