
সংগীতাঙ্গনের পরিচিত মুখ ও দক্ষ গিটারবাদক রাসেল খান আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় ৫২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এই শিল্পী। আজ সকালে বড় বোনের বাসার বাথরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। এরপর চিকিৎসক এসে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তাঁর স্ট্রোক হয়েছিল।
দীর্ঘ তিন দশকের বেশি সময়ের সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব শিল্পীর সঙ্গেই গিটার বাজিয়েছেন রাসেল খান। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গী হওয়ার পাশাপাশি নিজেও মাঝে মাঝে গান গাইতেন। সর্বশেষ ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে তাঁকে গিটার হাতে মঞ্চে দেখা গিয়েছিল, যা ছিল তাঁর শেষ পরিবেশনা। গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে নিজেও কণ্ঠে তুলে নিতেন গান।
রাসেল খানের প্রয়াণে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। আজ বেলা সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ বিক্রমপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। মনি কিশোরের মরদেহ উদ্ধার, কী হয়েছিল সেদিন। একসঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে তাঁকে স্মরণ করছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০