নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশ:
Print news

আসন্ন নারী এশিয়া কাপ এবং ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এই দলে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। স্কোয়াডের অন্য সদস্যরা হলেন দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। আগামী ২৮শে আগস্ট টুর্নামেন্টটি শুরু হবে। বাংলাদেশের মেয়েরা ৩১শে আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ৬ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ই সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল ১০ই সেপ্টেম্বর সেমিফাইনালে লড়বে এবং ১৩ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া ‘এ’ গ্রুপে থাকা ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি হবে ৫ই সেপ্টেম্বর। টুর্নামেন্টের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

এদিকে এশিয়ান গেমসের সূচিও চূড়ান্ত হয়েছে। ১৭ই সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এই পর্বের অন্য ম্যাচগুলোতে ভারত-জাপান, শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড মুখোমুখি হবে। সেমিফাইনালে বাংলাদেশ-চীন ম্যাচের জয়ী দল ভারত-জাপান ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। টুর্নামেন্টের ব্রোঞ্জ ও স্বর্ণপদকের লড়াই অনুষ্ঠিত হবে ২২শে সেপ্টেম্বর। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং টুর্নামেন্টের ইতিহাসে ভারত সর্বাধিক তিনবার শিরোপা জিতেছে।

শেয়ার করুন
শিরোনাম :
আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস এনবিআর: বিদেশি পণ্য আমদানিতে কয়েক কোটি টাকার শুল্ক ফাঁকির অনুশীলনের সময় হ্যান্ডবল কোচদের দুটি আইফোন সম্পদ সংক্রান্ত ঘটনায় নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে ১৮ পদে নিয়োগ: আবেদনের সময়সীমা বাড়ল সংগীতে ৫০ বছর: টরন্টোয় বিশেষ আয়োজনে তপন চৌধুরী রায়েরবাজারের শতবর্ষী গদিঘর: ইতিহাস ও সম্প্রীতির এক নীরব সাক্ষী শিশু হাসপাতালে ধূমপান: চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করলেন ট্রাম্প শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো কাতার পূজার স্মৃতিতে অমলিন বাংলা গানের সেই সোনালি সুর সাজেকের সংকট নিরসনে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী মীর হেলাল ম্যানচেস্টার সিটির আইনি সংকট আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস এনবিআর: বিদেশি পণ্য আমদানিতে কয়েক কোটি টাকার শুল্ক ফাঁকির অনুশীলনের সময় হ্যান্ডবল কোচদের দুটি আইফোন সম্পদ সংক্রান্ত ঘটনায় নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে ১৮ পদে নিয়োগ: আবেদনের সময়সীমা বাড়ল সংগীতে ৫০ বছর: টরন্টোয় বিশেষ আয়োজনে তপন চৌধুরী রায়েরবাজারের শতবর্ষী গদিঘর: ইতিহাস ও সম্প্রীতির এক নীরব সাক্ষী শিশু হাসপাতালে ধূমপান: চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করলেন ট্রাম্প শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো কাতার পূজার স্মৃতিতে অমলিন বাংলা গানের সেই সোনালি সুর সাজেকের সংকট নিরসনে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী মীর হেলাল ম্যানচেস্টার সিটির আইনি সংকট