নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ:
Print news

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে অনার্স পর্যায় পর্যন্ত তাদের পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, এই শিক্ষার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে এবং ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওইদিন তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং স্থানীয় জেলেদের মাঝে মাছের পোনা বিতরণ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই বিশাল অংশকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত নারী ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, যাতে ভবিষ্যতে তোমরা দেশের হাল ধরতে পারো।

শিক্ষার্থীদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী আরও জানান, গ্রামগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র পরিবারের শিশুদের জন্য সরকার বছরে একবার স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে। শুধু পোশাক নয়, প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগও পৌঁছে দেওয়া হবে। প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নারীদের স্বাবলম্বী করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, দেশের চার কোটি পরিবারের মধ্যে যে নারীরা সংসারের হাল ধরে আছেন, পর্যায়ক্রমে তাদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হচ্ছে। এই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রী তার পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, এখানে অনেক বোন ও সন্তানতুল্য মেয়েরা আছে।

নারীদের স্বাবলম্বী করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নারী সমাজকে যেমন শিক্ষায় সামনে এগিয়ে নিতে চাই, একইভাবে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।

এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

আল্লাহর রহমতে ফ্যামিলি কার্ডের কাজও শুরু হয়েছে।’

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

শেয়ার করুন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বাড়তি ব্যয় ১৩ হাজার কোটি যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বাড়তি ব্যয় ১৩ হাজার কোটি যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ