নারায়ণগঞ্জে শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের

প্রকাশ:
Print news

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন অনিক, আকাশ খান ও চান্দি বাবু।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন সীমান্ত। তিনি কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছিনতাইয়ের সময় বাধা দিলে দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় বাদীপক্ষের আইনজীবী নাজিবুল্লাহ বিপু সন্তোষ প্রকাশ করে জানান, তারা আশা করছেন উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে এবং দ্রুত তা কার্যকর হবে। নিহতের বাবাও রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
শিরোনাম :
দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা