নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশ:
Print news

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা

নরসিংদীপ্রতিনিধি।। নরসিংদীর শিবপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (১৮ আগস্ট) পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত ১৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে গ্যাসের বকেয়া বিল বাবদ প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মোট ৮টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলছে। এছাড়া অবৈধ সংযোগ জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।
অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেপাল কান্তি দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।

শেয়ার করুন
শিরোনাম :
বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ জাতিসংঘে সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে প্রথম জয় পেল বাংলাদেশ অভিজ্ঞতা ছাড়া মিডল্যান্ড ব্যাংকে চাকরির বড় সুযোগ কোক স্টুডিও বাংলায় এল অপূর্ণ ভালোবাসার গান ‘মথুরা’ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল প্রাথমিক অনুমোদন পেল আরও ৫ ডিজিটাল ব্যাংক সেমিফাইনালে ইমরানুর রহমান স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে নিয়োগের সুযোগ শাকিব খানকে ঢালিউডের ‘রাজা’ বললেন শাহরিয়ার নাজিম জয় মাইলস্টোন কলেজে বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মার্কিন যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ চীনের জিম্মায়, ফেরত চায় পেন্টাগন বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ জাতিসংঘে সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে প্রথম জয় পেল বাংলাদেশ অভিজ্ঞতা ছাড়া মিডল্যান্ড ব্যাংকে চাকরির বড় সুযোগ কোক স্টুডিও বাংলায় এল অপূর্ণ ভালোবাসার গান ‘মথুরা’ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল প্রাথমিক অনুমোদন পেল আরও ৫ ডিজিটাল ব্যাংক সেমিফাইনালে ইমরানুর রহমান স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে নিয়োগের সুযোগ শাকিব খানকে ঢালিউডের ‘রাজা’ বললেন শাহরিয়ার নাজিম জয় মাইলস্টোন কলেজে বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মার্কিন যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ চীনের জিম্মায়, ফেরত চায় পেন্টাগন