
বাঁশির সুরে দেশ ও দেশের বাইরে পরিচিতি পাওয়া শিল্পী শেখ সোলায়মান এখন মৌলিক গানে মনোযোগ দিয়েছেন। তার নতুন গান 'মানব জীবন' শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন খ্যাতিমান সাংবাদিক সাইফুল শাহীন। এর সংগীতায়োজনে রয়েছেন এআর রানা।
গানটির চিত্রায়ণ হয়েছে টাঙ্গাইলের মনোরম বিভিন্ন লোকেশনে। টাঙ্গাইলের যমুনা নদীর তীর, ঐতিহাসিক হেমনগর জমিদারবাড়ি এবং নবগ্রামের নান্দনিক দৃশ্যপট মিউজিক ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। লোকজ আবহের এই ভিডিওতে গ্রামবাংলার প্রকৃতি ও জীবনের অনন্য সৌন্দর্য ফুটে উঠেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্মাতারা জানিয়েছেন, গানটি দেশি ও বিদেশি অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে। পাশাপাশি মিউজিক ভিডিওটি শেখ সোলায়মানের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে 'বাঁশিওয়ালা শেখ সোলায়মান' হিসেবে পরিচিত এই শিল্পীর নতুন কাজ নিয়ে ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০