নতুন ভিসি প্রত্যাখ্যান: ৬ দফা দাবিতে উত্তাল সেন্ট্রাল ইউনিভার্সিটি

প্রকাশ:
Print news

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর সাইন্সল্যাব মোড় প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অলরেডি ৬ মাসে আমরা ৩ জন ভিসিকে দেখতে পেরেছি।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও’, ‘সেন্ট্রালের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘নতুন ভিসি মানি না’। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ছয় মাসের মধ্যেই তিনবার উপাচার্য পরিবর্তন করা হয়েছে। অথচ এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হওয়ার কথা ছিল একাডেমিক মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা। শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, কীসের ভিত্তিতে বা কোন যৌক্তিক কারণে উপাচার্য পরিবর্তন করা হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই। বর্তমানে ৫৪ হাজার শিক্ষার্থীর একাডেমিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি সরকার যাকে খুশি, যখন খুশি চেঞ্জ করুক; আমাদের তা নিয়ে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ৫৪ হাজার শিক্ষার্থীর জীবন ঝুলে আছে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন উপাচার্যের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। আগামী দুই কার্যদিবসের মধ্যে একাডেমিক মাইগ্রেশন প্রক্রিয়া শেষ করার আল্টিমেটাম দিয়েছেন তারা। এছাড়া ২৪-২৫ ও ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার সময়সূচি আগামী চার কার্যদিবসের মধ্যে ঘোষণা এবং সাত কার্যদিবসের মধ্যে ফরম ফিলাপ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। ক্যাম্পাসের অবস্থান নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করে বলেন, বারিধারা বা গুলশানের মতো দূরবর্তী স্থানে সমস্যার সমাধান সম্ভব নয়, তাই সুবিধাজনক কোনো স্থানে স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করতে হবে। একই সাথে ফর্ম ফিলাপ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। ঢাকার প্রাণকেন্দ্র এই ৭ টা ক্যাম্পাসের যেকোনো একটিতপ সুবিধাজনক স্থানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করতে হবে। ৭ ক্যাম্পাসের শিক্ষার্থীরা বারিধারা, গুলশান বা আগারগাঁও এ তাদের সমস্যা সমাধান করতে যাবে না বলেও উল্লেখ করেন এই শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে: ১. নিজস্ব একাডেমিক কাঠামোর অধীনে দ্রুত একটি সমন্বিত ও আধুনিক স্কুলিং সিস্টেম কার্যকর করা। ২. সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস প্রণয়নের মাধ্যমে নিয়মিত ক্লাস, পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ নিশ্চিত করা, সেই সাথে দ্রুত সেমিস্টার সিস্টেম চালু করা। ৩. দক্ষতাভিত্তিক ও গবেষণামুখী নতুন কারিকুলাম প্রণয়ন এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনে ইংরেজি ভার্সন চালু করা।

দাবির তালিকায় আরও রয়েছে: ৪. ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আইডি কার্ডে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করা। ৫. উচ্চশিক্ষার মানোন্নয়নে অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষক নিয়োগ এবং তাদের গবেষণার সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি করা। ৬. আধুনিক লাইব্রেরি, গবেষণাগার, টিএসসি, সাংস্কৃতিক ও ক্রীড়া সুবিধাসহ আধুনিক অবকাঠামো নিশ্চিত করা। একই সঙ্গে এমফিল ও পিএইচডিসহ উচ্চশিক্ষার সুযোগ সহজলভ্য করার দাবি জানিয়েছেন তারা। ৫.ক্যাম্পাসগুলোতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উচ্চশিক্ষায় সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে হবে।

শেয়ার করুন
শিরোনাম :
সিঙ্গাপুরের কাছে আগের হারের প্রতিশোধ নিতে মরিয়া শমিত টেকনাফে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ৩ রোহিঙ্গা তৃতীয় বিভাগ ক্রিকেটে খেলোয়াড়দের বয়সের সীমায় কড়াকড়ি সিসিডিএমের নতুন ভিসি প্রত্যাখ্যান: ৬ দফা দাবিতে উত্তাল সেন্ট্রাল ইউনিভার্সিটি ছেলের দশম জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন বার্তা এআই বিপর্যয়ে ১০০ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা বিল গেটসের লেবাননের নাবাতিহ ও টায়ারে ইসরায়েলি বাহিনীর ফসফরাস হামলা জাসদ কার্যালয় থেকে আটক আড়াই শতাধিক ব্যক্তি মুক্তি পেয়েছেন মেসির শেষ ম্যাচে রোমার বাধায় দিবালা-মোলিনা এশিয়ান গেমসে ক্যারিয়ার সেরা স্কোরে উজ্জ্বল বাংলাদেশের আরচাররা বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক তিন দিনে ১৫৪ কোটি টাকার ব্যবসা করল নানির ‘দ্য অক্টোবর ও নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী শিগগিরই কাটবে জ্বালানি সংকট: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী দক্ষিণ আফ্রিকার দুই শহরে বন্দুক হামলায় ঝরল ২৭ প্রাণ গাজায় মানবিক সংকট নিরসনে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ কার্যত স্থবির: বাস্তবায়নে বাধা কোথায়? চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক করিডর চালুর প্রস্তাব বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের শিরোপা জিতল ইউরোপিয়ান ইউনিভার্সিটি পিটিআইয়ের লংমার্চ নিয়ে পিছুটান ও অভ্যন্তরীণ দোটানা সিঙ্গাপুরের কাছে আগের হারের প্রতিশোধ নিতে মরিয়া শমিত টেকনাফে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ৩ রোহিঙ্গা তৃতীয় বিভাগ ক্রিকেটে খেলোয়াড়দের বয়সের সীমায় কড়াকড়ি সিসিডিএমের নতুন ভিসি প্রত্যাখ্যান: ৬ দফা দাবিতে উত্তাল সেন্ট্রাল ইউনিভার্সিটি ছেলের দশম জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন বার্তা এআই বিপর্যয়ে ১০০ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা বিল গেটসের লেবাননের নাবাতিহ ও টায়ারে ইসরায়েলি বাহিনীর ফসফরাস হামলা জাসদ কার্যালয় থেকে আটক আড়াই শতাধিক ব্যক্তি মুক্তি পেয়েছেন মেসির শেষ ম্যাচে রোমার বাধায় দিবালা-মোলিনা এশিয়ান গেমসে ক্যারিয়ার সেরা স্কোরে উজ্জ্বল বাংলাদেশের আরচাররা বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক তিন দিনে ১৫৪ কোটি টাকার ব্যবসা করল নানির ‘দ্য অক্টোবর ও নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী শিগগিরই কাটবে জ্বালানি সংকট: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী দক্ষিণ আফ্রিকার দুই শহরে বন্দুক হামলায় ঝরল ২৭ প্রাণ গাজায় মানবিক সংকট নিরসনে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ কার্যত স্থবির: বাস্তবায়নে বাধা কোথায়? চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক করিডর চালুর প্রস্তাব বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের শিরোপা জিতল ইউরোপিয়ান ইউনিভার্সিটি পিটিআইয়ের লংমার্চ নিয়ে পিছুটান ও অভ্যন্তরীণ দোটানা