দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত সহস্রাধিক

প্রকাশ:
Print news

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৬ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের এবং ১ জন বরিশাল বিভাগের বাসিন্দা। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৮৭৪ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনসহ মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ৯৪ জন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন, যাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে বয়সভিত্তিক সুনির্দিষ্ট তথ্য না থাকলেও রোগতত্ত্ববিদরা জানিয়েছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। প্রাদুর্ভাবের এই সময়ে হামের উপসর্গ নিয়ে হওয়া প্রতিটি মৃত্যুকে হামজনিত মৃত্যু হিসেবেই গণ্য করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহনুর শারমিন হামের সংক্রমণ রোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা চামড়ায় র‍্যাশ ওঠার আগেই ছড়িয়ে পড়তে পারে। তাই জ্বর, ঠান্ডা, কাশি বা গায়ে ব্যথার মতো লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত আইসোলেশনে রাখা জরুরি। এছাড়া হাঁচি-কাশির মাধ্যমে এই রোগ ছড়ায় বলে মাস্ক ব্যবহার, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। হাম প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আগে টিকা নেওয়া না থাকলে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮টি প্রতিষ্ঠান বন্ধ নাফিউল করিম সোহান মৃত্যুর আট মাস পরও মেলেনি ফরেনসিক আজকের খেলার সময়সূচি: টিভি পর্দায় চোখ রাখুন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল দুই সংসারে বিচ্ছেদ, অনিন্দিতা: —এক হাতে তালি বাজে না দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা সাত দিনের ছুটির সুযোগ জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর ভাষণ: প্রতিনিধিদের ওয়াকআউট ও বিতর্কের ঝড় নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক নেশনস লিগে দাপট অব্যাহত, হালান্ডের গোলবন্যা থামছেই না কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রকোপ, আক্রান্ত ৪৭ জন জাপানে এশিয়ান গেমসে আবাসন সংকটে ধুঁকছে বাংলাদেশ আরচারি দল হালান্ডের জোড়া গোল: ডেনমার্কের বিপক্ষে নরওয়ের নাটকীয় জয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ স্বামী নানির ক্যারিয়ার নিয়ে আবেগঘন স্ট্যাটাস অঞ্জনার ফরিদপুরে অবৈধ ওষুধ কারখানায় যৌথ বাহিনীর ফের অভিযান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও ভাড়া বাড়াবে না কাতার বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮টি প্রতিষ্ঠান বন্ধ নাফিউল করিম সোহান মৃত্যুর আট মাস পরও মেলেনি ফরেনসিক আজকের খেলার সময়সূচি: টিভি পর্দায় চোখ রাখুন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল দুই সংসারে বিচ্ছেদ, অনিন্দিতা: —এক হাতে তালি বাজে না দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা সাত দিনের ছুটির সুযোগ জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর ভাষণ: প্রতিনিধিদের ওয়াকআউট ও বিতর্কের ঝড় নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক নেশনস লিগে দাপট অব্যাহত, হালান্ডের গোলবন্যা থামছেই না কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রকোপ, আক্রান্ত ৪৭ জন জাপানে এশিয়ান গেমসে আবাসন সংকটে ধুঁকছে বাংলাদেশ আরচারি দল হালান্ডের জোড়া গোল: ডেনমার্কের বিপক্ষে নরওয়ের নাটকীয় জয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ স্বামী নানির ক্যারিয়ার নিয়ে আবেগঘন স্ট্যাটাস অঞ্জনার ফরিদপুরে অবৈধ ওষুধ কারখানায় যৌথ বাহিনীর ফের অভিযান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও ভাড়া বাড়াবে না কাতার বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট