
ন্যু ক্যাম্পে লা লিগার এক রোমাঞ্চকর ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুটা ছিল একদমই দুঃস্বপ্নের মতো। মাত্র ৭ মিনিটের মাথায় দুই গোল হজম করে বসে হ্যান্সি ফ্লিকের দল। ১৯৮১ সালের পর এই প্রথম লিগ ম্যাচে শুরুর সাত মিনিটের মধ্যে দুই গোল হজম করতে হলো বার্সাকে। ভিয়ারিয়ালের হয়ে ৫ম মিনিটে তাজন বুকানান এবং ৭ম মিনিটে তানি ওলুওয়াসেই গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে কাতালানরা। এই আত্মঘাতী গোলেই ৩-২ ব্যবধানের লিড পায় বার্সেলোনা।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার তাগিদে আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ২৩তম মিনিটে পেনাল্টি পেলেও তরুণ তারকা লামিন ইয়ামাল তা কাজে লাগাতে পারেননি। তার নেওয়া শট পোস্টের বাইরে চলে যাওয়ায় ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় কাতালানদের।
তবে দ্বিতীয়ার্ধে বার্সা যেন অন্য রূপে আবির্ভূত হয়। ৫৭তম মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্ড মার্টিন। এর মাত্র চার মিনিট পর লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে বাঁ পায়ের শটে দলকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ। দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পুরোপুরি পাল্টে দেয় বার্সা।
ম্যাচের ৬৭তম মিনিটে এরিক গার্সিয়ার ক্রস ঠেকাতে গিয়ে ভিয়ারিয়াল ডিফেন্ডার পাউ নাভারো নিজেদের জালেই বল জড়িয়ে দেন। এই আত্মঘাতী গোলটি বার্সেলোনার জয়ের পথ প্রশস্ত করে। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেই নাভারো। এই জয়ে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারী ভিয়ারিয়াল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০