শুক্রবার সন্ধ্যায় দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ কর্মসূচি শুরুর প্রাক্কালে দিল্লি পুলিশ এআইএসএ-এর সভাপতি নেহা বোরা এবং সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলক হেফাজতে নিয়েছিল। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারার আওতায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে নেহাকে ছেড়ে দেওয়া হয়েছে।
নেহা মুক্তি পেলেও সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) আওতায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাকে দ্রুত নিম্ন আদালতে পেশ করা হবে। তার সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারেননি।’।
এদিকে, অভিজিতের বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং। তিনি জানিয়েছেন, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিশেষ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা রয়েছে। রত্না সিংয়ের দাবি, অভিজিৎকে ঠিক কোথায় আটকে রাখা হয়েছে সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে এবং তার সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।






