দলের ব্যর্থতার দায় বিসিবির ওপর চাপালেন কোচ সারোয়ার ইমরান

প্রকাশ:
Print news

এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া করার পর মিক্সড জোনে বোমা ফাটিয়েছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। দলের এই ছন্দপতনের জন্য তিনি সরাসরি বিসিবির শীর্ষ কর্তাদের অপেশাদার মন্তব্যকেই দায়ী করেছেন। বিশ্বকাপের পর থেকেই জ্যোতিদের ব্যাটিংয়ের ছন্দহীনতায় দল ভুগছে। এশিয়া কাপ চলাকালীন বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর কোচ ও অধিনায়ক বিরোধী প্রকাশ্য মন্তব্য দলকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। টুর্নামেন্ট চলাকালেই কোচ ছাঁটাইয়ের ইঙ্গিত আসায় অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো দলে।

বোর্ডের হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ

টুর্নামেন্ট চলাকালীন এমন হঠকারী সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে কোচ সারোয়ার ইমরান বলেন, ‘বোর্ড পরিবর্তন করতেই পারে, কিন্তু সেটা টুর্নামেন্ট চলাকালীন সময়ে নয়! একটা টুর্নামেন্ট খেলার সময় হেড কোচ আর ক্যাপ্টেনকেই যদি আপনি সাইজ করে দেন, তবে কীভাবে ভালো পারফরম্যান্স আশা করেন?’ তিনি আরও জানান, পাওয়ার প্লেতে মাত্র ২৪ রান তোলা ছিল হারের মূল কারণ। তিনি বলেন, ‘বাইরে থেকে যখন একে-ওকে সরিয়ে দেয়ার কথা ওঠে, তখন থেকেই প্রভাবটা পড়ছে। এশিয়া কাপের পর থেকে আমাদের মেয়েরা স্বাভাবিকভাবে ছক্কা পর্যন্ত মারতে পারছে না। সমস্যাটা এখন পুরোটাই সাইকোলজিক্যাল।’ পাহাড়সম এই ব্যর্থতা কাটাতে দ্রুত মানসিকভাবে দলকে চাঙ্গা করার তাগিদ দেয়ার পাশাপাশি দেশে তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটের কাঠামোগত দুর্বলতাকেও দায়ী করেন সারোয়ার ইমরান।

শেয়ার করুন
শিরোনাম :
জাতীয় ক্রিকেট লিগ: ইনিংস ব্যবধানে জিতল চট্টগ্রাম হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা, শেষ টি-টোয়েন্টিতে জয়ী লঙ্কানরা হাসপাতালে ১৩ দিন ধরে চিকিৎসাধীন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা সম্পদ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নোয়াখালীর সাবেক ভগ্নিপতি হত্যায় শ্যালক গ্রেপ্তার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ শুরু শুটিংয়ে ক্যামেরাসহ চিত্রগ্রাহক মুখে পড়ায় আহত অভিনেত্রী উর্বী আবুধাবি টেস্টে জয় হাতছাড়া, আক্ষেপ নিয়ে যা বললেন নাজমুল ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ নেত্রকোণায় মিথ্যা অভিযোগ দায়েরের দায়ে নারীর কারাদণ্ড পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের কাজ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: নতুন নীতিমালা প্রকাশ পায়রা বন্দরে ৫৮ পদে নিয়োগ সংসার ভাঙার গুঞ্জনে সাবিলা নূর, আলোচনায় ডিওপি মামুন সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ জাতীয় ক্রিকেট লিগ: ইনিংস ব্যবধানে জিতল চট্টগ্রাম হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা, শেষ টি-টোয়েন্টিতে জয়ী লঙ্কানরা হাসপাতালে ১৩ দিন ধরে চিকিৎসাধীন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা সম্পদ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নোয়াখালীর সাবেক ভগ্নিপতি হত্যায় শ্যালক গ্রেপ্তার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ শুরু শুটিংয়ে ক্যামেরাসহ চিত্রগ্রাহক মুখে পড়ায় আহত অভিনেত্রী উর্বী আবুধাবি টেস্টে জয় হাতছাড়া, আক্ষেপ নিয়ে যা বললেন নাজমুল ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ নেত্রকোণায় মিথ্যা অভিযোগ দায়েরের দায়ে নারীর কারাদণ্ড পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের কাজ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: নতুন নীতিমালা প্রকাশ পায়রা বন্দরে ৫৮ পদে নিয়োগ সংসার ভাঙার গুঞ্জনে সাবিলা নূর, আলোচনায় ডিওপি মামুন সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ