ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ

প্রকাশ:
Print news

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে মাত্র ৪ রানে হেরে ট্রফি হাতছাড়া করেছে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপানির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তোলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে নির্ধারিত সময় শেষে ১৫৪ রানে থামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ইনিংস। লিগ পর্বের তিন ম্যাচের পর ফাইনালেও শ্রীলঙ্কা জুজু কাটাতে পারল না অধিনায়ক সাদিয়া ইসলামের দল। এরপর টপঅর্ডারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহও পেয়ে যায় শ্রীলঙ্কা।

ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। এছাড়া উমায়াঙ্গানা পেইরিস ২৮, বালাসুলিয়া ২৩, উপেক্ষা ২২ ও সেওমিনি ১৫ রান করেন এবং মেথসারা করেন ১ রান। বাংলাদেশের চারজন বোলার একটি করে উইকেট শিকার করেন। লঙ্কানদের ভালো সূচনা এনে দেন দুই ওপেনার।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জুনিয়র টাইগ্রেসরা। ম্যাচের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার মাইমুনা নাহার এবং পরবর্তী ওভারে বিদায় নেন আরেক ওপেনার অচেনা জান্নাত। মাত্র ৪ রানে ২ উইকেট হারানোর পর ইনিংস পুনর্গঠনের চেষ্টা করেন নিশিতা আক্তার নিশি ও শিরিনা খাতুন। এই জুটি ১৬ বলে ১৭ রান যোগ করার পর দলীয় ২১ রানে আউট হন শিরিন। দলীয় ২১ রানে শিরিন ফিরে গেলে ফের বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৮৮ রানের মাথায় রানআউটের শিকার হন নিশিতা।

চতুর্থ উইকেটে অধিনায়ক সাদিয়া ইসলামকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন নিশিতা। তাঁদের মধ্যে ৫১ বলে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে। তবে ৩৩ বলে ৩২ রান করে নিশিতা রানআউট হলে ভাঙে এই প্রতিরোধ। এরপর অধিনায়ক সাদিয়া ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। তিনি বিদায় নেওয়ার পর ফারজানা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে সাদিয়া আক্তার ২০ বলে ২৮ রান যোগ করেন। ৩৩ বলে ৩২ রান করে থামেন ডানহাতি এ ব্যাটার। ৩ চার ও ৫ ছ্‌ক্কায় ৩৬ বলে ৫৯ রান করে অধিনায়ক সাদিয়া বিদায় নিলে ভাঙ্গে পঞ্চম উইকেট জুটি।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৯ রান। তৃতীয় বলে সাদিয়া আক্তার ছক্কা হাঁকিয়ে আশা জাগালেও এক বল পরেই সাজঘরে ফেরেন। সাদিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হয় ম্যাচ জয়ের স্বপ্নও। ফারজানার বিদায়ের পর বিবি আয়েশাকে নিয়ে সাদিয়ার লড়াই বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। শ্রীলঙ্কার পক্ষে চমুধি হেরাথ ও চমুদি প্রবোদা ২টি করে উইকেট দখল করেন।

শেয়ার করুন
শিরোনাম :
স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ মেডিকেল হাসপাতালের লাইব্রেরিতে জিয়া ও খালেদা জিয়ার বই রাখার কাতারে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ শেফ কমিউনিটি অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ মেডিকেল হাসপাতালের লাইব্রেরিতে জিয়া ও খালেদা জিয়ার বই রাখার কাতারে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ শেফ কমিউনিটি অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর