
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। পাশাপাশি কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার কিংবা অটোমোবাইল ট্রেডে অন্তত দুই মাসের ভোকেশনাল কোর্স সম্পন্ন করার সনদ থাকতে হবে। বড় কোনো বাণিজ্যিক স্থাপনা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জেনারেটর সার্ভিস প্রদানকারী কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই জেনারেটর পরিচালন ও রক্ষণাবেক্ষণে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। বিশেষ করে ১০০০ কেভিএ বা এর চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাধারণ যোগাযোগ ও কাজের উপযোগী দক্ষতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মেইনটেন্যান্স সুপারভাইজার ও ফোরম্যানের তত্ত্বাবধানে কাজ করতে হবে। চ্যান্সারি ভবন, আমেরিকান সেন্টার, এম্বাসি অ্যানেক্স এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়াকৃত আবাসিক ভবনের পাওয়ার জেনারেটিং সিস্টেম রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামত করা তাদের প্রধান দায়িত্ব। এছাড়াও গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের (জিএমএমএস) নির্দেশনা অনুযায়ী নিয়মিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রার্থীদের অবশ্যই সিকিউরিটি ক্লিয়ারেন্স ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে এবং ছাড়পত্র পাওয়ার সর্বোচ্চ ৪ সপ্তাহের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নির্দেশাবলি এবং ফরম মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট (https://bd.usembassy.gov/jobs/) থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের সময় এসএসসি পাসের সনদ, প্রয়োজনীয় ট্রেড কোর্সের সনদ এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি সংযুক্ত করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। চাকরির আরও তথ্য: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির আরও তথ্য: ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) থাকতে হবে। চাকরির আরও তথ্য: সিনিয়র অফিসারের ৯০৩ পদ, এমসিকিউর প্রস্তুতিতে যে যে কৌশল অবলম্বন করা যেতে পারে। চাকরির আরও তথ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ে বিশেষ কোর্স, যাঁরা অ্যাকাউন্টিংয়ের পেশাজীবী নন তাঁদের জন্য। চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০