ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ

প্রকাশ:
Print news

ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। বিশেষ করে আগামী কয়েক মাস ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যেসব এলাকায় আক্রান্তের হার বেশি, সেসব অঞ্চলে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর তিনি জোর দেন। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এ সময় ডেঙ্গু নির্মূলে সচেতনতা বৃদ্ধির জন্য মসজিদগুলোতে জুমার খুতবায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে প্রচার করার নির্দেশনা দেন সরকারপ্রধান।

উক্ত সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

শেয়ার করুন
শিরোনাম :
শুটিংয়ে ক্যামেরাসহ চিত্রগ্রাহক মুখে পড়ায় আহত অভিনেত্রী উর্বী আবুধাবি টেস্টে জয় হাতছাড়া, আক্ষেপ নিয়ে যা বললেন নাজমুল ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ নেত্রকোণায় মিথ্যা অভিযোগ দায়েরের দায়ে নারীর কারাদণ্ড পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের কাজ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: নতুন নীতিমালা প্রকাশ পায়রা বন্দরে ৫৮ পদে নিয়োগ সংসার ভাঙার গুঞ্জনে সাবিলা নূর, আলোচনায় ডিওপি মামুন সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ মন্ত্রিসভায় অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সরবে সচিবালয় দিল্লির যন্তর মন্তর: বিক্ষোভের পীঠস্থান থেকে যেভাবে নিষিদ্ধ হলো নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ মেসির চোখে ভবিষ্যতের তারকা ম্যাক্স ডাউম্যান, উচ্ছ্বসিত আর্তেতা আবুধাবি টেস্ট: জয়ের পথে বাংলাদেশ, আর প্রয়োজন ৪ উইকেট আবুধাবি টেস্টে লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত হেলপার সময় ও সম্পর্কের আয়নায় মানুষের রূপ নিয়ে দীপা খন্দকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বহিষ্কৃত ইসলামী আন্দোলনের নেতা নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের শুটিংয়ে ক্যামেরাসহ চিত্রগ্রাহক মুখে পড়ায় আহত অভিনেত্রী উর্বী আবুধাবি টেস্টে জয় হাতছাড়া, আক্ষেপ নিয়ে যা বললেন নাজমুল ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ নেত্রকোণায় মিথ্যা অভিযোগ দায়েরের দায়ে নারীর কারাদণ্ড পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের কাজ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: নতুন নীতিমালা প্রকাশ পায়রা বন্দরে ৫৮ পদে নিয়োগ সংসার ভাঙার গুঞ্জনে সাবিলা নূর, আলোচনায় ডিওপি মামুন সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ মন্ত্রিসভায় অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সরবে সচিবালয় দিল্লির যন্তর মন্তর: বিক্ষোভের পীঠস্থান থেকে যেভাবে নিষিদ্ধ হলো নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ মেসির চোখে ভবিষ্যতের তারকা ম্যাক্স ডাউম্যান, উচ্ছ্বসিত আর্তেতা আবুধাবি টেস্ট: জয়ের পথে বাংলাদেশ, আর প্রয়োজন ৪ উইকেট আবুধাবি টেস্টে লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত হেলপার সময় ও সম্পর্কের আয়নায় মানুষের রূপ নিয়ে দীপা খন্দকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বহিষ্কৃত ইসলামী আন্দোলনের নেতা নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের