জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর

প্রকাশ:
Print news

রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড, সম্পদ ভাঙচুর ও জবরদখলের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করেন।

ইসিবি চত্বরে একজন জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলার ঘটনার উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান বলেন, স্টুডিওটি গুঁড়িয়ে দেওয়ার পর এখন বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধ থাকলেও রাত ১টা বা ২টার সময় গিয়ে এমন তাণ্ডব চালানোর আইনগত কোনো অধিকার কারও নেই। ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, একদিকে সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে বিভিন্ন স্থানে চিকিৎসক ও নার্সদের হেনস্থা করা হচ্ছে। বিশেষ করে মোহাম্মদপুরে দিনের আলোয় চাপাতি ও অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে বাড়ি দখলের অপচেষ্টার মতো ঘটনা এখনো অমীমাংসিত থাকা নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া দুর্বৃত্তদের পক্ষে এমন অপকর্ম চালিয়ে যাওয়া সম্ভব নয়।

অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। জামায়াত আমির স্পষ্টভাবে বলেন, অপরাধের সঙ্গে যদি নিজ দলের কেউও জড়িত থাকে, তবুও তাদের ছাড় দেওয়া উচিত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি আহ্বান জানান, দলীয় রং না দেখে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন
শিরোনাম :
দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭