জুনিয়র এশিয়া কাপ হকি: কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

প্রকাশ:
Print news

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। তবে চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে শক্তিশালী জাপানের বিপক্ষে লড়াই করে ২-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপ খেলার স্বপ্নও অধরা রয়ে গেল বাংলাদেশের মেয়েদের।

ম্যাচের শুরু থেকেই জাপানের অভিজ্ঞতার কাছে কিছুটা কোণঠাসা ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে রক্ষণভাগ সতর্ক থাকলেও দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে ডেডলক ভাঙে জাপান। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন হিরাই ইয়োশিনো। পিছিয়ে পড়ার পর তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আইরিন-শারিকারা। বেশ কিছু আক্রমণ শাণিয়ে জাপানি রক্ষণকে চাপে ফেললেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি বাংলাদেশ। উল্টো চতুর্থ কোয়ার্টারের ৪৭ মিনিটে সুজুকি মোমোকা ফিল্ড গোল করলে জাপানের জয় নিশ্চিত হয়।

এর আগে গ্রুপ পর্বে আরিফ আলীর শিষ্যরা ছিল অপ্রতিরোধ্য। তারা চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে পরাজিত করে গ্রুপসেরা হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছিল। কিন্তু নকআউট পর্বে এসে জাপানের কৌশলী খেলার কাছে হার মানতে হলো তাদের।

এই হারের ফলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শেষ হয়ে যাচ্ছে না। এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী লড়াইয়ে নামতে হবে তাদের। আগামী শনিবার মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালে পরাজিত দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

শেয়ার করুন
শিরোনাম :
ব্রুনাইয়ে ১৪৮ পুরুষ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও শর্তাবলি স্ত্রী ও বাবার সঙ্গে ‘কাজরা রে টু’-তে নাচের আগ্রহ হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা: বেঁচে ফেরা বাংলাদেশি নাবিকের যুদ্ধস্মৃতি রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ গাড়িবহর নোবেল জয় কি এবারও অধরা ট্রাম্পের? সেপ্টেম্বরে প্রবাসী আয় ২৭৬ কোটি ডলার আজকের খেলার সূচি (৩ অক্টোবর, ২০২৬) রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম ঢাকায়, সড়কপথে নেওয়া হবে পাবনায় সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশ নারী হকি দল এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কার ১৬৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরাত ভারুচা রাজধানীর পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে আহত ৩ আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ যুক্তরাজ্যে ডিজেলের দামের নতুন রেকর্ড নেতানিয়াহুর আমিরাত সফর নিয়ে ইরানকে সতর্কবার্তা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭: শোকস্তব্ধ জামালপুর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার কারণ জানালেন রোনালদো আখাউড়ায় ট্রেনের ট্রলি লাইনচ্যুত: দুই ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক এসএমই ফাউন্ডেশনে চাকরির সুযোগ: রাজশাহীতে আবেদনের বিজ্ঞপ্তি দুর্ঘটনায় গুরুতর আহত নুসরাত ভারুচা, মেরুদণ্ডের হাড় ভেঙে হাসপাতালে ব্রুনাইয়ে ১৪৮ পুরুষ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও শর্তাবলি স্ত্রী ও বাবার সঙ্গে ‘কাজরা রে টু’-তে নাচের আগ্রহ হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা: বেঁচে ফেরা বাংলাদেশি নাবিকের যুদ্ধস্মৃতি রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ গাড়িবহর নোবেল জয় কি এবারও অধরা ট্রাম্পের? সেপ্টেম্বরে প্রবাসী আয় ২৭৬ কোটি ডলার আজকের খেলার সূচি (৩ অক্টোবর, ২০২৬) রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম ঢাকায়, সড়কপথে নেওয়া হবে পাবনায় সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশ নারী হকি দল এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কার ১৬৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরাত ভারুচা রাজধানীর পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে আহত ৩ আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ যুক্তরাজ্যে ডিজেলের দামের নতুন রেকর্ড নেতানিয়াহুর আমিরাত সফর নিয়ে ইরানকে সতর্কবার্তা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭: শোকস্তব্ধ জামালপুর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার কারণ জানালেন রোনালদো আখাউড়ায় ট্রেনের ট্রলি লাইনচ্যুত: দুই ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক এসএমই ফাউন্ডেশনে চাকরির সুযোগ: রাজশাহীতে আবেদনের বিজ্ঞপ্তি দুর্ঘটনায় গুরুতর আহত নুসরাত ভারুচা, মেরুদণ্ডের হাড় ভেঙে হাসপাতালে