জুড়ীতে টিআর-কাবিখা কর্মসূচিতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন

প্রকাশ:
Print news

জুড়ীতে টিআর-কাবিখা কর্মসূচিতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন মসজিদ-মাদ্রাসা, মন্দির, রাস্তা, কবরস্থান ও ড্রেনসহ বিভিন্ন খাতে কাজ সম্পন্ন

মোঃ মাছুম আহমদ জুড়ী উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরে টিআর-কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সংরক্ষিত মহিলা আসন-৩২৭-এর সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর অনুকূলে বরাদ্দকৃত এসব প্রকল্প উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হয়েছে।

বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন, দিঘলবাগ মন্দিরের উন্নয়ন, মনতৈল জামে মসজিদের অজুখানা নির্মাণ, নিশিন্তপুর জামে মসজিদের উন্নয়ন, জামেয়া ইসলামিয়া বালিকা মাদ্রাসার উন্নয়ন এবং নয়াগ্রাম খালপাড় পাঞ্জেগানা মসজিদের উন্নয়ন।

এ ছাড়া পশ্চিম শাহাপুর কবরস্থানের মাটি ভরাট, শাহাপুর দাখিল মাদ্রাসার রাস্তার মাটি ভরাট ও ইট সলিং, কলাবাড়ী বায়তুস সালাম জামে মসজিদের উন্নয়ন, দক্ষিণ সাগরনাল ফিশারীপাড় জামে মসজিদের উন্নয়ন, রানীমুড়া জামে মসজিদের উন্নয়ন, বাওয়ালিবাড়ি মসজিদের গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে বেলাগাঁও মিনারালা মসজিদের উন্নয়ন করা হয়েছে। সুধীর কুমারের বাড়ি থেকে ১৩ নম্বর লালমাটির টিলা পর্যন্ত রাস্তার মাটি ভরাট ও ইট সলিং এবং পশ্চিম হরিরামপুর মইজন মিয়ার স’মিল থেকে ইজ্জত আলীর বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ভরাট ও ইট সলিং করা হয়েছে।

এ ছাড়া এরালীগুল কুয়েতি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মাটি ভরাট ও সীমানাপ্রাচীর নির্মাণ এবং শিমুলতলা কবরস্থানে মাটি ভরাট ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।

পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে বড়ধামাই হাছন খায়ের বাড়ির সামনের রাস্তার পাশে এল-ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা কমাতে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের রাস্তা, মসজিদ-মাদ্রাসা, মন্দির, কবরস্থান, ড্রেনসহ ছোট ছোট অবকাঠামোর উন্নয়ন সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। টিআর-কাবিখা কর্মসূচির আওতায় বাস্তবায়িত এসব প্রকল্প দীর্ঘদিনের স্থানীয় প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান বড়লেখা ও জুড়ীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উনার সুযোগ্য কন্যা সংরক্ষিত মহিলা এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডে তাহার পিতার জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি আমরা। উনার মাধ্যমে জুড়ীর বিভিন্ন এলাকায় অসংখ্য কাজ বাস্তবায়ন হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ বলেন, জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে অসংখ্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়েছে। এসব জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য জুড়ী উপজেলাবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে ধন্যবাদ জানাই।

স্থানীয়দের প্রত্যাশা, টিআর-কাবিখাসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় বড়লেখা ও জুড়ীর প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
শিরোনাম :
মেট্রো স্টেশনে আইসক্রিমের স্বাদ: পোলারের নতুন উদ্যোগ জাতিসংঘে ভাষণের প্রশংসা করে তারেক রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: সুসান সারান্ডনসহ শতাধিক আটক সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স অভিনয়ের আড়ালে গান: জাফর ইকবালের শিল্পীজীবনের গল্প জামালপুরের বকশীগঞ্জে সারের স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল পদ্ধতি চালু বিজ্ঞাপনের শুটিংয়ে চোট: ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন ইরানের সামরিক শক্তি মোকাবিলায় মার্কিন কৌশল বদলেছে জামালপুরের নকশিকাঁথা ও লোকজ সংস্কৃতি নিয়ে ইত্যাদির নতুন পর্ব নাটোরে শিশুর আঙুল বিচ্ছিন্ন: পুলিশ কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ সংস্কারে সাহসী পদক্ষেপের আহ্বান সভাপতি ড. খলিলুর রহমানের কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮টি প্রতিষ্ঠান বন্ধ নাফিউল করিম সোহান মৃত্যুর আট মাস পরও মেলেনি ফরেনসিক আজকের খেলার সময়সূচি: টিভি পর্দায় চোখ রাখুন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল দুই সংসারে বিচ্ছেদ, অনিন্দিতা: —এক হাতে তালি বাজে না দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা সাত দিনের ছুটির সুযোগ জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর ভাষণ: প্রতিনিধিদের ওয়াকআউট ও বিতর্কের ঝড় নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক নেশনস লিগে দাপট অব্যাহত, হালান্ডের গোলবন্যা থামছেই না মেট্রো স্টেশনে আইসক্রিমের স্বাদ: পোলারের নতুন উদ্যোগ জাতিসংঘে ভাষণের প্রশংসা করে তারেক রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: সুসান সারান্ডনসহ শতাধিক আটক সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স অভিনয়ের আড়ালে গান: জাফর ইকবালের শিল্পীজীবনের গল্প জামালপুরের বকশীগঞ্জে সারের স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল পদ্ধতি চালু বিজ্ঞাপনের শুটিংয়ে চোট: ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন ইরানের সামরিক শক্তি মোকাবিলায় মার্কিন কৌশল বদলেছে জামালপুরের নকশিকাঁথা ও লোকজ সংস্কৃতি নিয়ে ইত্যাদির নতুন পর্ব নাটোরে শিশুর আঙুল বিচ্ছিন্ন: পুলিশ কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ সংস্কারে সাহসী পদক্ষেপের আহ্বান সভাপতি ড. খলিলুর রহমানের কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮টি প্রতিষ্ঠান বন্ধ নাফিউল করিম সোহান মৃত্যুর আট মাস পরও মেলেনি ফরেনসিক আজকের খেলার সময়সূচি: টিভি পর্দায় চোখ রাখুন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল দুই সংসারে বিচ্ছেদ, অনিন্দিতা: —এক হাতে তালি বাজে না দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা সাত দিনের ছুটির সুযোগ জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর ভাষণ: প্রতিনিধিদের ওয়াকআউট ও বিতর্কের ঝড় নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক নেশনস লিগে দাপট অব্যাহত, হালান্ডের গোলবন্যা থামছেই না