জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৬ থেকে ২০তম গ্রেডের অধীনে মোট ১০০টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করার পর তার হার্ডকপি রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে নিয়োগ, করুন আবেদন। জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
পদের বিবরণ ও বেতন স্কেল
- সহকারী কম্পট্রোলার (গ্রেড-৬): বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
- সহকারী প্রকৌশলী (সিভিল) (গ্রেড-৯): বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- প্রশাসনিক অফিসার ও অন্যান্য (গ্রেড-১০): বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
- ল্যাবরেটরি সহকারী (গ্রেড-১২): বেতন ১১,৩০০-২৭,৩০০ টাকা।
- উচ্চমান সহকারী (গ্রেড-১৩): বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- ড্রাইভার (হেভি) (গ্রেড-১৫): বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬): বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- ল্যাব অ্যাটেনডেন্ট (গ্রেড-১৭): বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
- বাবুর্চি ও সমপদ (গ্রেড-১৮): বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা।
- লিফটম্যান (গ্রেড-১৯): বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা।
- অফিস সহায়ক ও অন্যান্য (গ্রেড-২০): বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন ফি
- ১ থেকে ১০ নম্বর পদের জন্য ৬০০ টাকা।
- ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা।
- ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য ২০০ টাকা।
আবেদনের সময়সীমা ও নিয়ম
আগ্রহী প্রার্থীদের jobs.juniv.edu ওয়েবসাইটে গিয়ে নিজ প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬। অনলাইনে আবেদন শেষে ডাউনলোডকৃত ফরম ও পেমেন্ট রশিদসহ প্রয়োজনীয় নথিপত্র ১৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে সরাসরি জমা দিতে হবে। মনে রাখতে হবে, আবেদনকারীদের প্রতিটি পদের বিপরীতে পৃথকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া যেসব পদে এর আগে পুনর্বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেসব পদের জন্য পুরনো প্রার্থীদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। পদের নাম: ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি)। পদের নাম: বৈদ্যুতিক লাইনম্যান হেলপার। বেতন স্কেল: ে চাকরি। 37.






