জামালপুরের বকশীগঞ্জে সারের স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল পদ্ধতি চালু

প্রকাশ:
Print news

জামালপুরের বকশীগঞ্জে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতির প্রয়োগ শুরু হয়েছে। উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে ‘বকশীগঞ্জ ফারটিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সার বিক্রির যাবতীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এই নতুন ব্যবস্থায় কৃষকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সার ক্রয়ের হিসাব ডিজিটাল ডাটাবেজে যুক্ত করা হচ্ছে, যা সার ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করেছে।

এই পদ্ধতিতে সার ডিলারদের নিজস্ব ইউজার অ্যাকাউন্ট রয়েছে। কোনো কৃষক সার কিনতে এলে ডিলার তার জাতীয় পরিচয়পত্র নম্বর, নাম, ঠিকানা এবং ক্রয়ের পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সিস্টেমে ইনপুট দিচ্ছেন। ফলে একজন কৃষক কখন, কোন ডিলারের কাছ থেকে কী পরিমাণ সার সংগ্রহ করেছেন, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে ডিলারের কাছে থাকা সারের বরাদ্দ, মজুত ও বিক্রির হিসাব অনলাইনে দৃশ্যমান থাকায় অনিয়মের সুযোগ উল্লেখযোগ্য হারে কমেছে।

এ বিষয়ে সার ডিলার মো. সওদাগর জানান, কৃষকের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে অনলাইনে আপলোড করার এই প্রক্রিয়ায় সার বিক্রি করা এখন অনেক সহজ হয়েছে। এতে বিক্রয় কার্যক্রমের হিসাব স্বচ্ছ থাকছে এবং সার নিয়ে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না। কৃষকেরাও জানিয়েছেন, আগের তুলনায় বর্তমানে সার সংগ্রহে তাদের ভোগান্তি অনেক কমেছে এবং লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার প্রয়োজন পড়ছে না।

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, চাহিদার তুলনায় পর্যাপ্ত সার সরবরাহ করা সত্ত্বেও কৃষকদের মধ্যে বাড়তি সারের এক ধরণের চাহিদা লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে একই কৃষক একাধিকবার সার সংগ্রহের চেষ্টা করেন। এই বিশৃঙ্খলা এড়াতে ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতেই ডিজিটাল পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই সিস্টেমে কৃষক কতটুকু সার নিয়েছেন এবং ডিলার কোন কৃষকের কাছে কতটুকু সার বিক্রি করেছেন, তার পুরো তথ্য সংরক্ষিত থাকছে, যা সার খাতে দুর্নীতি রোধে কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন
শিরোনাম :
সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ মেডিকেল হাসপাতালের লাইব্রেরিতে জিয়া ও খালেদা জিয়ার বই রাখার কাতারে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ শেফ কমিউনিটি অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর দিল্লিতে র‍্যালির আগেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত আটক ভুলের শিক্ষা নিয়ে ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শান্তদের ১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা ৩১ অক্টোবর, আসন তিন কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত ছাড়ার নোটিশ: হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা ইমরান খান কাতারে এক যুগ পূর্ণ করল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব নেত্রকোণায় সাংবাদিকের শরীরে ছয়টি গুলির ক্ষত শনাক্ত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে সৌদি আরব যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ, বেতন ৩১ হাজার টাকা সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ মেডিকেল হাসপাতালের লাইব্রেরিতে জিয়া ও খালেদা জিয়ার বই রাখার কাতারে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ শেফ কমিউনিটি অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর দিল্লিতে র‍্যালির আগেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত আটক ভুলের শিক্ষা নিয়ে ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শান্তদের ১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা ৩১ অক্টোবর, আসন তিন কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত ছাড়ার নোটিশ: হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা ইমরান খান কাতারে এক যুগ পূর্ণ করল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব নেত্রকোণায় সাংবাদিকের শরীরে ছয়টি গুলির ক্ষত শনাক্ত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে সৌদি আরব যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ, বেতন ৩১ হাজার টাকা