
জাপানের সাথে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এই লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। বৈঠকে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে স্বীকৃত। দেশটির অর্থায়নে অতীতে দেশে বড় ধরনের অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানি সহযোগিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং নতুন চুক্তি সম্পাদনের বিষয়েও কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০