জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে স্মারক অনুষ্ঠান ও বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ:
Print news

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে ‘নজরুল স্মরণে’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার পাশাপাশি নজরুল বিষয়ক দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইগুলো হলো বন্দে আলী মিয়ার ‘ছোটদের নজরুল’ এবং কাঠবিড়ালি প্রকাশনের অশোক কুমার সেনগুপ্তের লেখা ‘গিরিবালা সেনগুপ্ত: এক অবহেলিত মহীয়সী’।

অনুষ্ঠানে অংশ নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক একেএম শাহনেওয়াজ, গবেষক মোহাম্মদ আবদুল হাই, প্রাবন্ধিক খান মাহবুব, গবেষক মামুন সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী, শিক্ষাবিদ নীরদ বরণ মজুমদার, লেখক সোনিয়া তাসনিম, নজরুল গবেষক মাহবুবুল হক, মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শক ইয়াকুব নবী, মাসুদ আহমেদ, কবি শরিফুল ইসলাম শরিফ, মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ দিবা আহমেদ, প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর এবং যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমা আলোচনা করেন।

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, কাজী নজরুল ইসলাম কেবল কবি, শিল্পী, গীতিকার, সুরকার বা ঔপন্যাসিকই নন, তিনি একজন রাজনীতিবিদও। এ বছর তাঁর রাজনীতির শত বছর পূর্তি হচ্ছে। নজরুলের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘আমিই নজরুল’ কেন্দ্রটি বছরজুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্ত আসর’ এবং নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র ‘আমিই নজরুল’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে সহযোগিতা করেছে স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইবিষয়ক পত্রিকা বইচারিতা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিল্পী মুন্নী কাদের গান পরিবেশন করেন এবং নাজমুন নাহার, জেসমিন বন্যা ও সুরাইয়া আর চৌধুরী কবিতা আবৃত্তি করেন।

শেয়ার করুন
শিরোনাম :
সংসদ ভবন প্রাঙ্গণ সংস্কার ও পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় তদন্ত শুরু মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দোহায় কাতার ও জার্মানির শীর্ষ বৈঠক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বাড়তি ব্যয় ১৩ হাজার কোটি যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সংসদ ভবন প্রাঙ্গণ সংস্কার ও পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় তদন্ত শুরু মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দোহায় কাতার ও জার্মানির শীর্ষ বৈঠক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বাড়তি ব্যয় ১৩ হাজার কোটি যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড