
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জন প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের বেপজার ওয়েবসাইট (www.bepza.gov.bd) থেকে নির্দিষ্ট ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। আবেদনপত্র কেবল ডাকযোগে পাঠাতে হবে; সরাসরি বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি হিসেবে ১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকার অফেরতযোগ্য পে–অর্ডার আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও পে–অর্ডার সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চিফ মেডিক্যাল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম ইপিজেড।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০