
বিদ্যুৎ ও গ্যাসের বিদ্যমান সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, এই জটিল সমস্যা মাত্র এক মাসে সমাধান করা সম্ভব নয়। তবে ধীরগতিতে হলেও সরকার জ্বালানি সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।
সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি দফতরে বারবার কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে সৃষ্ট ভোগান্তি বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, এই হয়রানি জ্বালানি সংকটের মতো নয় যে সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার চাইলে তাৎক্ষণিকভাবে এই ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০