গুলশানে ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রকাশ:
Print news

রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার শুনানির জন্য আগামী বছরের ১১ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, আজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে উচ্চ আদালতের নির্দেশে মামলার অপর আসামি সরদার মোশাররফ হোসেনের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। এই পরিস্থিতির কারণে আদালত এককভাবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শুনানি না করে পুরো মামলার কার্যক্রম আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সরদার মোশাররফ হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলার আসামি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা। গত বছরের ১৫ এপ্রিল ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দুদক এই মামলাটি দায়ের করে। এরপর গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বদলির আদেশ দেন।

শেয়ার করুন
শিরোনাম :
নিউইয়র্ক সেনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতা আবের কাওয়াস কাতার উপকূলে ট্যাংকারে হামলা ও হরমুজে অগ্নিকাণ্ড মূল্যস্ফীতির চাপে স্থবির পোশাকের বাজার, ৫০ শতাংশ ছাড়েও নেই ক্রেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষে আহত ৩ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ ধান চাষ ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কর্ণফুলীর কৃষকরা সিংগাইরে ট্রিপল ট্র্যাজেডি: পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস বেছে নিলেন কোহলি এআই উদ্ভাবনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড: কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে মৃত্যুর ঘটনা পোশাকশিল্প রক্ষায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবি পার্টির কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত মেজর আখতারের ছেলে, আটক ১ সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ ঋত্বিক ঘটক: সিনেমার আড়ালে এক ‘ভাঙা বুদ্ধিজীবী’র জীবন মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে বড় সমঝোতা নেতানিয়াহু-ট্রাম্পের অভিন্ন পরাজয়ে অস্বস্তিতে ইসরায়েলের রাজনীতি সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই শিশু সন্তানকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড রাজৈরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক নিউইয়র্ক সেনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতা আবের কাওয়াস কাতার উপকূলে ট্যাংকারে হামলা ও হরমুজে অগ্নিকাণ্ড মূল্যস্ফীতির চাপে স্থবির পোশাকের বাজার, ৫০ শতাংশ ছাড়েও নেই ক্রেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষে আহত ৩ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ ধান চাষ ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কর্ণফুলীর কৃষকরা সিংগাইরে ট্রিপল ট্র্যাজেডি: পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস বেছে নিলেন কোহলি এআই উদ্ভাবনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড: কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে মৃত্যুর ঘটনা পোশাকশিল্প রক্ষায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবি পার্টির কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত মেজর আখতারের ছেলে, আটক ১ সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ ঋত্বিক ঘটক: সিনেমার আড়ালে এক ‘ভাঙা বুদ্ধিজীবী’র জীবন মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে বড় সমঝোতা নেতানিয়াহু-ট্রাম্পের অভিন্ন পরাজয়ে অস্বস্তিতে ইসরায়েলের রাজনীতি সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই শিশু সন্তানকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড রাজৈরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক