গুলশানে আ.লীগের মিছিলের গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:
Print news

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন অপতৎপরতা চালায়। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনা ঘটছে। আমরা এ ধরনের দুই-একটি মিছিলের বিষয়টি দেখেছি।’’

গুলশানে মিছিলের বিষয়ে তিনি বলেন, ‘‘দিনের বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।’’

গুলশানের এই ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সেটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নাই। আমরা পরবর্তীতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, সেটা আপনারা জানেন।’’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিক একটি মিছিল বের করে। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন
শিরোনাম :
নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন