শনিবার (৩ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার আটতলা ভবনের তৃতীয় তলায় বেলা সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে যাচ্ছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০