গল টেস্টে চোট পেয়ে ছিটকে গেলেন চান্ডিমাল, অভিষেকেই নজর কাড়লেন সুরিয়াবান্দারা

প্রকাশ:
Print news

গল টেস্টের চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে ফিল্ডিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল। কেএল রাহুলের একটি শট বাঁচাতে ডিপ মিডউইকেট থেকে দৌড়ে এসে শরীর ছুঁড়ে দিলে মাটিতে পড়ার সময় তার ঘাড় ও কাঁধের ওপর পুরো শরীরের ভর পড়ে। তীব্র ব্যথায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, চোটের পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রিভেন্টিভ স্ক্যান করানো হয় এবং রিপোর্ট পরিষ্কার এসেছে। তবে কনকাশন সাব হিসেবে তাকে মাঠের বাইরে থাকতে হয়।

চান্ডিমালের বদলি হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে পাসিন্দু সুরিয়াবান্দারার। প্রথম শ্রেণীতে ৬৮ ম্যাচে ৫৪.৩৬ গড়ে ১৪টি সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার মাঠে নেমেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। রবীন্দ্র জাদেজার একটি ক্যাচ দুর্দান্তভাবে লুফে নিয়ে তিনি ফিল্ডিংয়ে নিজের জাত চিনিয়েছেন। চান্ডিমালের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি শ্রীলঙ্কা শিবিরের জন্য বড় ধাক্কা হলেও, সুরিয়াবান্দারার এমন পারফরম্যান্স দলের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

উল্লেখ্য, এই টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪৬২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৮৪ রানে। ফলে ১৭৮ রানের বড় লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী ভারত। এমন পরিস্থিতিতে চান্ডিমালের ছিটকে যাওয়া লঙ্কানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা