বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ঋণ ও উন্নয়ন কর্মকর্তা’ পদে মোট ৫০ জন কর্মী নিয়োগ দেবে। নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের বিবরণ ও কর্মস্থল
- পদের নাম: ঋণ ও উন্নয়ন কর্মকর্তা
- পদসংখ্যা: ৫০টি
- কর্মস্থল: চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন
- চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। তবে শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমান (জিপিএ ২.৫০-এর নিচে) গ্রহণযোগ্য নয়।
- বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- শারীরিক যোগ্যতা: বিএমআই (Body Mass Index) অনুযায়ী শরীরের গঠন আদর্শমানে থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
অভিজ্ঞতাহীন প্রার্থীদের শিক্ষানবিশকালের প্রথম ৩ মাস মাসিক বেতন ২০,০০০ টাকা। চতুর্থ মাস থেকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারিত হবে। এইচএসসি পাসদের জন্য ২৬,৩১৮ টাকা, স্নাতকধারীদের জন্য ২৮,৯৫০ টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য ৩১,৮৪৫ টাকা বেতন প্রযোজ্য হবে।
যোগদানের ৬ মাস পর মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হতে পারে। স্থায়ী কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড, দুটি উৎসব ভাতা, গ্র্যাচুয়িটি, চিকিৎসা সহায়তা এবং নারী কর্মীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার সুবিধা রয়েছে। এছাড়া পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা এবং মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ১,৫০০ টাকা ভাতা দেওয়া হবে।
সাক্ষাৎকার ও প্রয়োজনীয় নথিপত্র
আগ্রহী যোগ্য প্রার্থীদের পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা প্রদান করে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের স্থান: কোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাড়ি ২৬১, রোড নং ১১, আবাসিক এলাকা চাঁন্দগাঁও, চট্টগ্রাম।
সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় নথিপত্র
- সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের মধ্যে তোলা)।
- সব পরীক্ষার পাসের সনদের মূলকপি ও অনুলিপি।
- মূল নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি।
- নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণির সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিঙ্কে ভিজিট করুন: https://bdjobs.com/h/details/1525320?ln=1
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির তথ্যে যোগ হল: পদের নাম: ঋণ ও উন্নয়ন কর্মকর্তা।
- চাকরির আরও তথ্য: পিএসসির চেয়ারম্যান: একাডেমিক জ্ঞান, নাকি প্রয়োজন প্রশাসনের প্রত্যক্ষ অভিজ্ঞতা।
- চাকরির আরও তথ্য: ৪৫তম বিসিএসের গেজেট কবে, ক্যাডার হওয়ার খবর পেয়েও প্রজ্ঞাপন দেখা হলো না তানভীরের।






