কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

প্রকাশ:
Print news

প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়।

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। রায়ের সময় আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।

এই রায়ের পর গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

বিচারিক আদালতের এই দণ্ডাদেশের বিরুদ্ধে বিদিশা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন এবং জামিনের আবেদন জানান। গত ২ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির সেই জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন। পরবর্তীতে উচ্চ আদালতে জামিন পাওয়ার পর কারামুক্তির পথ সুগম হয়।

শেয়ার করুন
শিরোনাম :
সংবিধানে ফিরবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা আয়কর রিটার্ন দাখিলের নিয়ম কানুন এবং সময়সীমা খুলনায় গ্যাস সংকটে বিপর্যস্ত পরিবহন, পাম্পে দীর্ঘ সারি বাংলাদেশে শুরু হচ্ছে ফিফার বিশেষ কর্মসূচি ফুটবল ফর স্কুলস ফিফা আসিয়ান কাপ: ফিলিপাইনের বিপক্ষে পাকিস্তানের চমকপ্রদ ড্র ১০টি ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী ২৩ থেকে ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভ্যাল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ইয়েমেন যুদ্ধে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির সমুদ্রে নাবিকদের রহস্যময় নিখোঁজ হওয়ার নেপথ্যের অজানা কাহিনি শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়, দুঃসংবাদ রাফিনহার চোট মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বাবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের নিয়োগ তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পান প্রভা কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ল লাইটার একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজাবাসীর জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত করল বিএনপিকে চাঁদাবাজ সাজানোর চেষ্টা চলছে: আনিসুর রহমান খোকন এশিয়ান গেমস ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের সর্বশেষ আপডেট সংবিধানে ফিরবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা আয়কর রিটার্ন দাখিলের নিয়ম কানুন এবং সময়সীমা খুলনায় গ্যাস সংকটে বিপর্যস্ত পরিবহন, পাম্পে দীর্ঘ সারি বাংলাদেশে শুরু হচ্ছে ফিফার বিশেষ কর্মসূচি ফুটবল ফর স্কুলস ফিফা আসিয়ান কাপ: ফিলিপাইনের বিপক্ষে পাকিস্তানের চমকপ্রদ ড্র ১০টি ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী ২৩ থেকে ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভ্যাল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ইয়েমেন যুদ্ধে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির সমুদ্রে নাবিকদের রহস্যময় নিখোঁজ হওয়ার নেপথ্যের অজানা কাহিনি শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়, দুঃসংবাদ রাফিনহার চোট মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বাবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের নিয়োগ তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পান প্রভা কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ল লাইটার একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজাবাসীর জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত করল বিএনপিকে চাঁদাবাজ সাজানোর চেষ্টা চলছে: আনিসুর রহমান খোকন এশিয়ান গেমস ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের সর্বশেষ আপডেট