কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমায় ৮ দিন পর বন্ধ হলো বাঁধের ১৬টি জলকপাট

প্রকাশ:
Print news

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা হ্রাস পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গেটগুলো বন্ধ করা হয়। এ সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ৯৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁধের ওপর চাপ কমাতে স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। ওইদিন দুপুর ২টায় পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। পরিস্থিতির প্রয়োজনে পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত খোলা রাখা হয়েছিল। প্রথম দফায় প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন শুরু করা হয়।

বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। স্পিলওয়ের গেটগুলো বন্ধ হয়ে যাওয়ায় এখন থেকে শুধু টারবাইনের মাধ্যমেই পানি নিষ্কাশন অব্যাহত থাকবে।

বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির বর্তমান পরিস্থিতি এবং আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও স্পিলওয়ের গেট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত কয়েকদিনে পানির উচ্চতা কমে আসায় আপাতত অতিরিক্ত পানি নিষ্কাশনের প্রয়োজন ফুরিয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরাত ভারুচা রাজধানীর পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে আহত ৩ আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ যুক্তরাজ্যে ডিজেলের দামের নতুন রেকর্ড নেতানিয়াহুর আমিরাত সফর নিয়ে ইরানকে সতর্কবার্তা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭: শোকস্তব্ধ জামালপুর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার কারণ জানালেন রোনালদো আখাউড়ায় ট্রেনের ট্রলি লাইনচ্যুত: দুই ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক এসএমই ফাউন্ডেশনে চাকরির সুযোগ: রাজশাহীতে আবেদনের বিজ্ঞপ্তি দুর্ঘটনায় গুরুতর আহত নুসরাত ভারুচা, মেরুদণ্ডের হাড় ভেঙে হাসপাতালে বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতা বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক চট্টগ্রাম থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর সম্ভাবনা ও ২০২৭ বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা কুড়িগ্রামে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় আটক ১ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে চাকরির সুযোগ নীল শাড়িতে রূপার সাজে মুগ্ধতা ছড়ালেন পারসা ইভানা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: সুখু ও দুখুর চারিত্রিক বৈপরীত্য ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরাত ভারুচা রাজধানীর পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে আহত ৩ আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ যুক্তরাজ্যে ডিজেলের দামের নতুন রেকর্ড নেতানিয়াহুর আমিরাত সফর নিয়ে ইরানকে সতর্কবার্তা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭: শোকস্তব্ধ জামালপুর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার কারণ জানালেন রোনালদো আখাউড়ায় ট্রেনের ট্রলি লাইনচ্যুত: দুই ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক এসএমই ফাউন্ডেশনে চাকরির সুযোগ: রাজশাহীতে আবেদনের বিজ্ঞপ্তি দুর্ঘটনায় গুরুতর আহত নুসরাত ভারুচা, মেরুদণ্ডের হাড় ভেঙে হাসপাতালে বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতা বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক চট্টগ্রাম থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর সম্ভাবনা ও ২০২৭ বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা কুড়িগ্রামে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় আটক ১ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে চাকরির সুযোগ নীল শাড়িতে রূপার সাজে মুগ্ধতা ছড়ালেন পারসা ইভানা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: সুখু ও দুখুর চারিত্রিক বৈপরীত্য