কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যাওয়া চবি শিক্ষার্থীর মৃত অবস্থায়

প্রকাশ:
Print news

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানমের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজিদ শাহারিয়ার সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে ভ্রমণে আসে। তারা সকালে একজন স্থানীয় গাইডের সহায়তায় সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় ভ্রমণ শেষে দুপুরের দিকে তারা সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামলে তীব্র স্রোতের টানে সানম গভীর পানিতে তলিয়ে যান। ওই সময় সানমের বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। সানমের বন্ধু সাইফুল ইসলাম জানান, সকালে তারা নয়জন সীতার পাহাড়ে উঠেছিলেন। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামার পর মুহূর্তের মধ্যে সানম পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তী সময়ে নৌবাহিনীর ডুবুরি দলও এই উদ্ধারকাজে যোগ দেয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ চবি শিক্ষার্থীর খোঁজে নদীতে যৌথ অভিযান পরিচালনা করছিল। দীর্ঘ অনুসন্ধান শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে নদী থেকে সানমের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন
শিরোনাম :
দিল্লি পুলিশে আটক নেহা বোরা মুক্তি পেলেন, আদালতে দীপকে পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি লক্ষ্মীপুরে ৭১০ কোটি টাকার সুপারি বেচাকেনার মৌসুম লেবাননের বিদ্যুৎ সংকট সমাধানে সহায়তার প্রতিশ্রুতি কাতারের টেস্ট ক্রিকেটে লারাকে টপকে নতুন চূড়ায় শচীন টেন্ডুলকার ঝালকাঠিতে স্পিডবোট দুর্ঘটনা: ইউএনওসহ আহত ৯ টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ দিল্লি পুলিশে আটক নেহা বোরা মুক্তি পেলেন, আদালতে দীপকে পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি লক্ষ্মীপুরে ৭১০ কোটি টাকার সুপারি বেচাকেনার মৌসুম লেবাননের বিদ্যুৎ সংকট সমাধানে সহায়তার প্রতিশ্রুতি কাতারের টেস্ট ক্রিকেটে লারাকে টপকে নতুন চূড়ায় শচীন টেন্ডুলকার ঝালকাঠিতে স্পিডবোট দুর্ঘটনা: ইউএনওসহ আহত ৯ টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮