কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশ:
Print news

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার এক সাংবাদিকসহ একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বয়স হয়েছিল ৪০ বছর। তিনি দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

নিহত পরিবারের অন্য সদস্যরা হলেন দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শারমীন, ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী। নিহতদের সবার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট দেবাশীষ দত্ত চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রী, সন্তান ও শ্বশুরকে নিয়ে ভারতের বেঙ্গালুরু গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার তারা কলকাতায় ফিরে একটি আবাসিক হোটেলে ওঠেন। ওই রাতেই হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৪ জন নিহত হন। ১৯ আগস্ট তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল।

সাংবাদিক দেবাশীষ দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা তার ও পরিবারের সদস্যদের এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারে চাকরির খোঁজ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বলে ডাবল সেঞ্চুরি: গিলের বিশ্বরেকর্ড সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প কাতারে চাকরির খোঁজ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বলে ডাবল সেঞ্চুরি: গিলের বিশ্বরেকর্ড সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প