কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে আজকের পত্রিকা

প্রকাশ:
Print news

ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছে তার কর্মস্থল আজকের পত্রিকা। গত রবিবার (২৩ আগস্ট) দুপুরে পত্রিকাটির ঢাকা কার্যালয়ের একটি প্রতিনিধি দল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।

এ সময় পত্রিকাটির পক্ষ থেকে দেবাশীষের বকেয়া সম্মানি ও আর্থিক সহায়তা তার বাবা দিলীপ দত্তের হাতে তুলে দেওয়া হয়। ছেলের পাওনা টাকা গ্রহণ করার সময় কান্নায় ভেঙে পড়েন দিলীপ দত্ত। তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, “এটাই আমার দেবাশীষের শেষ সম্মানি।” তার এই কথায় সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রতিনিধি দলটির সদস্যরা এরপর কুষ্টিয়া মহাশ্মশানে গিয়ে দেবাশীষ ও তার তিন বছর বয়সী ছেলে শ্বর্ণশিষ দত্তের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তারা কুষ্টিয়া পৌর কবরস্থানে গিয়ে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর কবর জিয়ারত করেন। এই সফরে আজকের পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ময়নুল ইসলাম, এইচআর ও অ্যাডমিন বিভাগের কর্মকর্তা আফরোজা পারভীন এবং দৌলতপুর প্রতিনিধি তামীম আদনানসহ চারজন উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান বার্তা সম্পাদক ময়নুল ইসলাম বলেন, “দেবাশীষ ছিলেন দায়িত্বশীল ও আন্তরিক একজন সাংবাদিক। তার এমন অকাল মৃত্যুতে আজকের পত্রিকা পরিবার গভীরভাবে শোকাহত।” তিনি দেবাশীষের পরিবারের পাশে থাকার এবং নিয়মিত খোঁজখবর রাখার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের ঘটনায় দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা, ছেলে শর্ণশিষ ও শ্বশুর আকরাম আলী মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন
শিরোনাম :
দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা সাত দিনের ছুটির সুযোগ জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর ভাষণ: প্রতিনিধিদের ওয়াকআউট ও বিতর্কের ঝড় নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক নেশনস লিগে দাপট অব্যাহত, হালান্ডের গোলবন্যা থামছেই না কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রকোপ, আক্রান্ত ৪৭ জন জাপানে এশিয়ান গেমসে আবাসন সংকটে ধুঁকছে বাংলাদেশ আরচারি দল হালান্ডের জোড়া গোল: ডেনমার্কের বিপক্ষে নরওয়ের নাটকীয় জয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ স্বামী নানির ক্যারিয়ার নিয়ে আবেগঘন স্ট্যাটাস অঞ্জনার ফরিদপুরে অবৈধ ওষুধ কারখানায় যৌথ বাহিনীর ফের অভিযান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও ভাড়া বাড়াবে না কাতার বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা সাত দিনের ছুটির সুযোগ জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর ভাষণ: প্রতিনিধিদের ওয়াকআউট ও বিতর্কের ঝড় নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক নেশনস লিগে দাপট অব্যাহত, হালান্ডের গোলবন্যা থামছেই না কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রকোপ, আক্রান্ত ৪৭ জন জাপানে এশিয়ান গেমসে আবাসন সংকটে ধুঁকছে বাংলাদেশ আরচারি দল হালান্ডের জোড়া গোল: ডেনমার্কের বিপক্ষে নরওয়ের নাটকীয় জয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ স্বামী নানির ক্যারিয়ার নিয়ে আবেগঘন স্ট্যাটাস অঞ্জনার ফরিদপুরে অবৈধ ওষুধ কারখানায় যৌথ বাহিনীর ফের অভিযান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও ভাড়া বাড়াবে না কাতার বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ