ইরানের সামরিক নেতৃত্বে বড় রদবদল: মুজতবা খামেনির সিদ্ধান্তের প্রশংসায় মোহসেন রেজায়ি

প্রকাশ:
Print news

ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির নেওয়া এই সাহসী ও কৌশলগত সিদ্ধান্তের প্রশংসা করেছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজায়ি। তিনি মনে করেন, এই পরিবর্তনের ফলে ইরানের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

খামেনিকে পাঠানো এক বিশেষ বার্তায় রেজায়ি উল্লেখ করেন, সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ ছয়টি পদে জ্যেষ্ঠ কমান্ডারদের নিয়োগ দেওয়া হয়েছে, যা অত্যন্ত দূরদর্শী ও সময়ের দাবি। তার মতে, এই নিয়োগের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো প্রতিপক্ষ দেশগুলোর কৌশলগত হিসাব-নিকাশ ও পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেয়েছে।

সাম্প্রতিক এই রদবদলের অংশ হিসেবে মেজর জেনারেল আলি আবদোল্লাহিকে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আলি ওজামাই। গোয়েন্দা শাখায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন উচ্চপদস্থ ধর্মীয় নেতা হোসেইন তাইবকে বাসিজ বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই এই রদবদল করা হয়েছে। সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদেরই গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে। ইরানের নিরাপত্তা কাঠামোয় আইআরজিসি সবসময়ই কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। নতুন এই নিয়োগের মাধ্যমে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত ও যুদ্ধ-অভিজ্ঞ নেতৃত্বের অধীনে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
শিরোনাম :
প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস