
সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক সামরিক অগ্রযাত্রা মোকাবিলায় সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সহায়তায় এগিয়ে এসেছে পাকিস্তান। জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে পাকিস্তান চারটি কার্গো বিমানের মাধ্যমে ইয়েমেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে। এসব সামরিক সরঞ্জাম ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছানো হয়েছে, যা চলমান যুদ্ধে পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততার ইঙ্গিত দেয়।
পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রেরিত অস্ত্রের তালিকায় রয়েছে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি এবং হালকা কামান। অস্ত্র সরবরাহের পাশাপাশি পাকিস্তানের সামরিক উপদেষ্টারাও বর্তমানে ইয়েমেনে অবস্থান করছেন, যারা সৌদি কর্মকর্তাদের সাথে সমন্বয় রেখে স্থানীয় সেনাদের সহায়তা প্রদান করছেন।
সূত্রমতে, হুতি বিদ্রোহীরা বর্তমানে ইয়েমেনের সম্পূর্ণ লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে হুতির আরও বড় ধরনের সামরিক সক্ষমতা অর্জন ঠেকাতে সৌদি আরব একটি উচ্চমাত্রার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মূলত এই অভিযানের অংশ হিসেবেই পাকিস্তান ইয়েমেন সরকারকে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০