
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে ৬০ মিলিয়ন ডলার বা ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের সমপরিমাণ বাজেট সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। গত ১ সেপ্টেম্বর ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এই তথ্য জানান। তিনি জানান, ইয়েমেন সরকারের বিশেষ অনুরোধ এবং সৌদি নেতৃত্বের নির্দেশনায় এই অর্থ বরাদ্দ করা হয়েছে। মূলত সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেন (এসডিআরপিওয়াই)-এর মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে ৬০ মিলিয়ন ডলার বা ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের বেশি, অর্থাৎ প্রায় ৬ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব।
এই সহায়তা প্রদানের উদ্দেশ্য হলো ইয়েমেনের বর্তমান সরকারের নিয়মিত আর্থিক প্রবাহ নিশ্চিত করা, রাজস্ব নীতির কার্যকারিতা বাড়ানো এবং সাধারণ জনগণের ক্রয়ক্ষমতা সমুন্নত রাখা। সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবেরের মতে, হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলা ও কর্মকাণ্ডে ইয়েমেনের সম্পদ, রাষ্ট্রীয় সম্পত্তি এবং জনগণের জীবনযাত্রার যে ক্ষতি হয়েছে, তার প্রেক্ষাপটেই এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এর আগেও সৌদি আরব ইয়েমেনের সরকারি সক্ষমতা ও জ্বালানি খাতে বিভিন্ন সময় বড় অঙ্কের সহায়তা প্রদান করেছে। বিশেষ করে চলতি বছরের শুরুতে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে একটি বিশাল প্যাকেজ ঘোষণা করেছিল রিয়াদ। এসডিআরপিওয়াইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইয়েমেনজুড়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, জ্বালানি, পরিবহন ও পানি সরবরাহসহ আটটি গুরুত্বপূর্ণ খাতে ২৬৮টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বা বাস্তবায়িত হয়েছে। এসব উন্নয়নমূলক উদ্যোগের মোট আর্থিক মূল্য প্রায় ১.১৪ বিলিয়ন ডলারেরও বেশি। নতুন এই বাজেট সহায়তা ইয়েমেনের সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০