ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে চুনারুঘাটের দুই পুলিশ ক্লোজড

প্রকাশ:
Print news

হবিগঞ্জের চুনারুঘাটে আদালতে যাওয়ার পথে একটি পরিবারের তিন সদস্যকে ইয়াবা দিয়ে ফাঁসানোর গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম আল-মামুন ও কনস্টেবল রহুল আমীনকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত বা ক্লোজড করা হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামের ছায়েদ মিয়া, তার ভাই ইউনুস মিয়া এবং ইউনুস মিয়ার মেয়ে জাসমিন আক্তার। জানা গেছে, বাড়ির চলাচলের রাস্তা নিয়ে ছায়েদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তারা বাড়ি থেকে বের হন। পথে বগাডুবী রেললাইনের মোড়ে এসআই মাসুম আল-মামুনের নেতৃত্বাধীন পুলিশ দল তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় পুলিশের বিরুদ্ধে ভুক্তভোগীদের পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় এসআই মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তল্লাশির নামে তাদের হয়রানি করেন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী চুনারুঘাট থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ওসি সাইফুল ইসলাম জানান, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, ঘটনাটি সাজানো হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনোভাবেই আইনের ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত ও বিভাগীয় কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সরিয়ে নেওয়া হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
কাতার উপকূলে ট্যাংকারে হামলা ও হরমুজে অগ্নিকাণ্ড মূল্যস্ফীতির চাপে স্থবির পোশাকের বাজার, ৫০ শতাংশ ছাড়েও নেই ক্রেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষে আহত ৩ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ ধান চাষ ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কর্ণফুলীর কৃষকরা সিংগাইরে ট্রিপল ট্র্যাজেডি: পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস বেছে নিলেন কোহলি এআই উদ্ভাবনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড: কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে মৃত্যুর ঘটনা পোশাকশিল্প রক্ষায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবি পার্টির কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত মেজর আখতারের ছেলে, আটক ১ সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ ঋত্বিক ঘটক: সিনেমার আড়ালে এক ‘ভাঙা বুদ্ধিজীবী’র জীবন মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে বড় সমঝোতা নেতানিয়াহু-ট্রাম্পের অভিন্ন পরাজয়ে অস্বস্তিতে ইসরায়েলের রাজনীতি সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই শিশু সন্তানকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড রাজৈরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কাতার উপকূলে ট্যাংকারে হামলা ও হরমুজে অগ্নিকাণ্ড মূল্যস্ফীতির চাপে স্থবির পোশাকের বাজার, ৫০ শতাংশ ছাড়েও নেই ক্রেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষে আহত ৩ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ ধান চাষ ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কর্ণফুলীর কৃষকরা সিংগাইরে ট্রিপল ট্র্যাজেডি: পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস বেছে নিলেন কোহলি এআই উদ্ভাবনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড: কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে মৃত্যুর ঘটনা পোশাকশিল্প রক্ষায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবি পার্টির কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত মেজর আখতারের ছেলে, আটক ১ সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ ঋত্বিক ঘটক: সিনেমার আড়ালে এক ‘ভাঙা বুদ্ধিজীবী’র জীবন মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে বড় সমঝোতা নেতানিয়াহু-ট্রাম্পের অভিন্ন পরাজয়ে অস্বস্তিতে ইসরায়েলের রাজনীতি সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই শিশু সন্তানকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড রাজৈরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি